ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বগুড়ায় রবিন হত্যা ঘিরে প্রতিশোধমূলক আসামিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগে উত্তেজনা

ছবি : প্রতিনিধি

বগুড়ায় যুবক রবিন (২৮) হত্যার ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৫ এপ্রিল) রাতে বগুড়া শহরের উত্তর চেলোপাড়া এলাকায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় রবিন নামে এক যুবক নিহত হন। অভিযোগ রয়েছে, হামলাকারীরা ধারালো অস্ত্র- রাম দা ও চাইনিজ কুড়াল দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে পালিয়ে যায়।

নিহত রবিন উত্তর চেলোপাড়া এলাকার মোঃ মিরাজের ছেলে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার (৬ এপ্রিল) ময়নাতদন্ত শেষে তার মরদেহ গ্রামের বাড়ি উত্তর চেলোপাড়া মানতাপট্টিতে নিয়ে আসা হলে স্বজন ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। এ সময় তারা ফুলবাড়ী বানিয়াপাড়া এলাকায় অভিযুক্তদের বাড়িঘরে হামলা চালায়।

হামলায় বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানা গেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

ঘটনার পর থেকে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল, যা শেষ পর্যন্ত হত্যাকাণ্ডে রূপ নেয় এবং পরবর্তীতে প্রতিশোধমূলক হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ড ও পরবর্তী সহিংসতার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বগুড়ায় রবিন হত্যা ঘিরে প্রতিশোধমূলক আসামিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগে উত্তেজনা

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

বগুড়ায় যুবক রবিন (২৮) হত্যার ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৫ এপ্রিল) রাতে বগুড়া শহরের উত্তর চেলোপাড়া এলাকায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় রবিন নামে এক যুবক নিহত হন। অভিযোগ রয়েছে, হামলাকারীরা ধারালো অস্ত্র- রাম দা ও চাইনিজ কুড়াল দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে পালিয়ে যায়।

নিহত রবিন উত্তর চেলোপাড়া এলাকার মোঃ মিরাজের ছেলে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার (৬ এপ্রিল) ময়নাতদন্ত শেষে তার মরদেহ গ্রামের বাড়ি উত্তর চেলোপাড়া মানতাপট্টিতে নিয়ে আসা হলে স্বজন ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। এ সময় তারা ফুলবাড়ী বানিয়াপাড়া এলাকায় অভিযুক্তদের বাড়িঘরে হামলা চালায়।

হামলায় বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানা গেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

ঘটনার পর থেকে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল, যা শেষ পর্যন্ত হত্যাকাণ্ডে রূপ নেয় এবং পরবর্তীতে প্রতিশোধমূলক হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ড ও পরবর্তী সহিংসতার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ