ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঘোড়াঘাটে হরি সভা থেকে মোটরসাইকেল চুরি: থানায় অভিযোগ

ছবি : প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের কালুপাড়া পিটালীগাছা গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানের সময় অজ্ঞাতনামা চোরের হাতে একটি মোটরসাইকেল চুরি হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী রানা রবি দাস ৫ এপ্রিল ঘোড়াঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীহরি বিহারী গ্রামের রজনী রবি দাসের ছেলে রানা রবি দাস (২৮) বিকেল আনুমানিক ৪:৪০ ঘটিকায় হরি সভার অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তার লাল-কালো রঙের বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলটি সভার গেটের পাশে হ্যান্ডেল লক করে রেখে ভেতরে প্রসাদ গ্রহণের জন্য যান।

প্রসাদ শেষ করে বিকেল ৫:১০ ঘটিকায় বের হওয়ার সময় তিনি দেখেন তার মোটরসাইকেলটি সেই স্থানে নেই। আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে তিনি নিশ্চিত হন যে অজ্ঞাতনামা চোর চক্র তার যানটি চুরি করে নিয়েছে। ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন শ্রী রিপন চন্দ্র সরকার, মনিন্দ্রনাথ বসু সহ আরও অনেকে।

ভুক্তভোগী জানান, পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা এবং নিজস্ব খোঁজাখুঁজির কারণে থানায় অভিযোগ দিতে কিছুটা সময় লেগেছে।

চুরি হওয়া মোটরসাইকেলটি বাজাজ ডিসকভার ১২৫ সিসি (লাল-কালো রঙ), ইঞ্জিন নম্বর JXPPM81325, চেসিস নম্বর PSUB44BYXPIU81097, যার আনুমানিক বাজার মূল্য ১,৬৯,৭৬০ টাকা।

রানা রবি দাস তার মোটরসাইকেল উদ্ধার এবং দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঘোড়াঘাটে হরি সভা থেকে মোটরসাইকেল চুরি: থানায় অভিযোগ

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের কালুপাড়া পিটালীগাছা গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানের সময় অজ্ঞাতনামা চোরের হাতে একটি মোটরসাইকেল চুরি হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী রানা রবি দাস ৫ এপ্রিল ঘোড়াঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীহরি বিহারী গ্রামের রজনী রবি দাসের ছেলে রানা রবি দাস (২৮) বিকেল আনুমানিক ৪:৪০ ঘটিকায় হরি সভার অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তার লাল-কালো রঙের বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলটি সভার গেটের পাশে হ্যান্ডেল লক করে রেখে ভেতরে প্রসাদ গ্রহণের জন্য যান।

প্রসাদ শেষ করে বিকেল ৫:১০ ঘটিকায় বের হওয়ার সময় তিনি দেখেন তার মোটরসাইকেলটি সেই স্থানে নেই। আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে তিনি নিশ্চিত হন যে অজ্ঞাতনামা চোর চক্র তার যানটি চুরি করে নিয়েছে। ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন শ্রী রিপন চন্দ্র সরকার, মনিন্দ্রনাথ বসু সহ আরও অনেকে।

ভুক্তভোগী জানান, পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা এবং নিজস্ব খোঁজাখুঁজির কারণে থানায় অভিযোগ দিতে কিছুটা সময় লেগেছে।

চুরি হওয়া মোটরসাইকেলটি বাজাজ ডিসকভার ১২৫ সিসি (লাল-কালো রঙ), ইঞ্জিন নম্বর JXPPM81325, চেসিস নম্বর PSUB44BYXPIU81097, যার আনুমানিক বাজার মূল্য ১,৬৯,৭৬০ টাকা।

রানা রবি দাস তার মোটরসাইকেল উদ্ধার এবং দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ