রাঙ্গামাটির বরকল উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে বিপুল পরিমাণ পপি বীজ (পোস্তদানা) জব্দ করা হয়েছে।
গত ৪ মার্চ ২০২৬ তারিখ সকাল সাড়ে ১১টার দিকে বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি) এর অধিনায়কের নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। অভিযানটি চালানো হয় বীরপ্রতীক আয়েজ উদ্দিন গেইট সংলগ্ন কর্ণফুলী নদীতে।
বিজিবি সূত্রে জানা যায়, ছোটহরিণা এলাকা থেকে রাঙ্গামাটিগামী ভারত থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা দুটি ইঞ্জিনচালিত নৌকায় তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় নৌকাগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়।
পরে নৌকা দুটিতে তল্লাশি করে ৬০ কেজি ওজনের ৫০টি বস্তায় মোট ৩,০০০ কেজি পপি বীজ জব্দ করা হয়। জব্দকৃত পপি বীজের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, জব্দকৃত পপি বীজ চট্টগ্রাম কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তা ধ্বংস করা হবে।
বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি) এর অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও দেশের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন