বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ৫৪টি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৯ম থেকে ১৬তম গ্রেডে মোট ১৩টি ক্যাটাগরির এই পদগুলোতে আবেদন করা যাবে আগামী ২৩ এপ্রিল ২০২৬ বিকাল পাঁচটা পর্যন্ত। আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে গত ১২ মার্চ সকাল দশটা থেকে।
পদগুলোর মধ্যে সর্বোচ্চ গ্রেডের (গ্রেড-৯) অন্তর্ভুক্ত রয়েছে সহকারী পরিচালক (হিসাব), সহকারী পরিচালক (অর্থ) ও সহকারী পরিচালক (নিরীক্ষা)। এই তিনটি পদে মোট ৭ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের বাণিজ্য বিভাগে প্রথম শ্রেণিসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা নির্ধারিত শর্তসাপেক্ষে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। বয়সসীমা ২১ থেকে ৩২ বছর এবং বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা।
একই গ্রেডে প্রধান প্রশিক্ষক (ইঞ্জিন) পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এই পদে এফজি ক্লাস-২ ইঞ্জিন সনদ অথবা ক্লাস-৩ সনদসহ ১০ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। বয়সসীমা এ পদে কিছুটা বেশি, অর্থাৎ ২৭ থেকে ৪০ বছর।
গ্রেড-১০ এ ঊর্ধ্বতন প্রশিক্ষক (ইঞ্জিন) পদে একজন নিয়োগ পাবেন। বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিকসহ ক্লাস-৩ ইঞ্জিন সনদ অথবা নির্দিষ্ট শর্তে ক্লাস-৪ ইঞ্জিন সনদ ও ১০ বছরের অভিজ্ঞতা থাকলে এই পদে আবেদন করা যাবে। বেতন স্কেল ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা এবং বয়সসীমা ২১ থেকে ৪০ বছর।
গ্রেড-১১ তে একাধিক পদে নিয়োগ দেওয়া হবে। সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, সহকারী অর্থ কর্মকর্তা ও সহকারী নিরীক্ষা কর্মকর্তা মিলিয়ে ২টি পদ রয়েছে। এ ছাড়া সহকারী ও কোষাধ্যক্ষ পদে ২ জন, প্রশিক্ষক (ড্রেজার), প্রশিক্ষক (ডেক), প্রশিক্ষক (ইঞ্জিন) ও প্রশিক্ষক (ইলেকট্রিক) প্রতিটিতে ১ জন করে নিয়োগ দেওয়া হবে। গুরুত্বপূর্ণ একটি পদ হলো মাস্টার পাইলট, যেখানে ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। কর্ণফুলী এন্ডোর্সমেন্টসহ দ্বিতীয় শ্রেণির ইনল্যান্ড মাস্টারের কম্পিটেন্সি সনদধারীরা এই পদে আবেদন করতে পারবেন এবং নিয়োগ পেলে এক বছরের শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করতে হবে। গ্রেড-১১ এর সব পদের বেতন স্কেল ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা।
সর্বনিম্ন গ্রেড-১৬ তে তিনটি পদে নিয়োগ দেওয়া হবে। অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১ জন, ডেমোনেস্ট্রেটর (ওয়ার্কশপ) পদে ১ জন এবং নিম্নমান সহকারী, সময়রক্ষক ও সহকারী কোষাধ্যক্ষ মিলিয়ে ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। অফিস সহকারী পদে উচ্চমাধ্যমিকের পাশাপাশি কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। এ তিনটি পদের বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।
আবেদন ফি পদভেদে ভিন্ন। সহকারী পরিচালক পর্যায়ের পদগুলোতে টেলিটক সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা, মধ্যবর্তী পদগুলোতে ১৬৮ টাকা এবং সর্বনিম্ন গ্রেডের পদগুলোতে ১১২ টাকা আবেদন ফি প্রযোজ্য। আগ্রহী প্রার্থীরা biwta.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন