নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় পৃথক দুইটি অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে Border Guard Bangladesh (বিজিবি)। শনিবার (১৪ মার্চ ২০২৬) সকালে এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টার দিকে আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. সোয়েব আলী মুন্সির নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫৭/১৯-আর থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামচন্দ্রপুর গ্রামের মাঠ এলাকায় অভিযান চালায়। এসময় ২৩ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. ওসমান আলী (৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত সমশের আলীর ছেলে।
অন্যদিকে একইদিন সকাল সাড়ে ১০টার দিকে একই বিওপির টহল দল সীমান্ত পিলার ২৫৭/৩-আর থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আকলিমা ইফতেদায়ী মাদ্রাসার পাশের পুকুর পাড় এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে। এসময় ৬৪ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ মো. মাসুম হোসেন (৩৩) নামে আরেক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার নদিপুর গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।
আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল প্রকার অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন