ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সিলেটে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করল ব্লাড ডোনার সোসাইটি

ছবি : সিলেটে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করল ব্লাড ডোনার সোসাইটি

পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পথচারী ও সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে সামাজিক সংগঠন ব্লাড ডোনার সোসাইটি, সিলেট।

শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৫টার দিকে সংগঠনের উদ্যোগে এই ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের সদস্যরা নগরীর বিভিন্ন স্থান থেকে আসা পথচারী, শ্রমজীবী মানুষ ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। কর্মব্যস্ত মানুষ যারা ইফতারের সময় বাসায় পৌঁছাতে পারেন না, তাদের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানবতার সেবায় নিয়োজিত ব্লাড ডোনার সোসাইটি দীর্ঘদিন ধরে রক্তদান কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। পবিত্র রমজান মাসে মানুষের মাঝে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দিতে এই ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে অংশগ্রহণকারী সদস্যরা জানান, ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে তারা কাজ করে যাবেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সিলেটে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করল ব্লাড ডোনার সোসাইটি

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পথচারী ও সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে সামাজিক সংগঠন ব্লাড ডোনার সোসাইটি, সিলেট।

শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৫টার দিকে সংগঠনের উদ্যোগে এই ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের সদস্যরা নগরীর বিভিন্ন স্থান থেকে আসা পথচারী, শ্রমজীবী মানুষ ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। কর্মব্যস্ত মানুষ যারা ইফতারের সময় বাসায় পৌঁছাতে পারেন না, তাদের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানবতার সেবায় নিয়োজিত ব্লাড ডোনার সোসাইটি দীর্ঘদিন ধরে রক্তদান কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। পবিত্র রমজান মাসে মানুষের মাঝে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দিতে এই ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে অংশগ্রহণকারী সদস্যরা জানান, ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে তারা কাজ করে যাবেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ