ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ওসমানীনগরে নিষিদ্ধ আ.লীগ-যুবলীগ নেতাকর্মীদের ইফতার, ব্যাপক সমালোচনা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০২ মার্চ ২০২৬

ওসমানীনগরে নিষিদ্ধ আ.লীগ-যুবলীগ নেতাকর্মীদের ইফতার, ব্যাপক সমালোচনা

কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও সিলেটের ওসমানীনগরে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা প্রকাশ্যে ইফতার মাহফিল আয়োজন করেছেন। রোববার উপজেলার গোয়ালাবাজারের একটি অভিজাত রেস্টুরেন্টে এই ইফতার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি ইকবাল আহমদ, সাংগঠনিক সম্পাদক সুহেল আহমদসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

ইফতারের ছবি ও ভিডিও গভীর রাতে 'আমরা মাঠে আসছি' নামের একটি ফেসবুক আইডিতে বার্তাসহ শেয়ার করা হয়। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এদিকে বিএনপির কিছু নেতাকর্মী পাল্টা পোস্টে দাবি করেছেন, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পরোক্ষ সহযোগিতায় এই ইফতার আয়োজন সম্ভব হয়েছে। তবে এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া। তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কোনো সহযোগিতা করা হয়নি।

উল্লেখ্য, গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এই পরিস্থিতিতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্যে সমাবেশ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ওসমানীনগরে নিষিদ্ধ আ.লীগ-যুবলীগ নেতাকর্মীদের ইফতার, ব্যাপক সমালোচনা

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও সিলেটের ওসমানীনগরে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা প্রকাশ্যে ইফতার মাহফিল আয়োজন করেছেন। রোববার উপজেলার গোয়ালাবাজারের একটি অভিজাত রেস্টুরেন্টে এই ইফতার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি ইকবাল আহমদ, সাংগঠনিক সম্পাদক সুহেল আহমদসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

ইফতারের ছবি ও ভিডিও গভীর রাতে 'আমরা মাঠে আসছি' নামের একটি ফেসবুক আইডিতে বার্তাসহ শেয়ার করা হয়। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এদিকে বিএনপির কিছু নেতাকর্মী পাল্টা পোস্টে দাবি করেছেন, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পরোক্ষ সহযোগিতায় এই ইফতার আয়োজন সম্ভব হয়েছে। তবে এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া। তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কোনো সহযোগিতা করা হয়নি।

উল্লেখ্য, গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এই পরিস্থিতিতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্যে সমাবেশ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ