ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পেশোয়ারে মার্কিন কনস্যুলেট স্থায়ীভাবে বন্ধ হচ্ছে

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬

পেশোয়ারে মার্কিন কনস্যুলেট স্থায়ীভাবে বন্ধ হচ্ছে

পাকিস্তানের পেশোয়ারে অবস্থিত মার্কিন কনস্যুলেট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট এই তথ্য জানিয়েছে।

আফগান সীমান্তের সবচেয়ে কাছের মার্কিন কূটনৈতিক কার্যালয় এটি। ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযান শুরুর পর থেকে পেশোয়ার কনস্যুলেট পাকিস্তানে মার্কিন কূটনৈতিক তৎপরতার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে আসছিল। কাবুলের কাছাকাছি হওয়ায় আফগানিস্তানে স্থলপথে যাতায়াতকারীদের জন্যও এটি ছিল প্রধান যোগাযোগের মাধ্যম।

মার্কিন পররাষ্ট্র দপ্তর কংগ্রেসকে পাঠানো প্রজ্ঞাপনে জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে বছরে প্রায় ৭৫ লাখ ডলার সাশ্রয় হবে এবং পাকিস্তানে মার্কিন জাতীয় স্বার্থ ক্ষুণ্ন হবে না। বার্তা সংস্থা এপি বুধবার ওই প্রজ্ঞাপনের একটি অনুলিপি সংগ্রহ করেছে।

দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের সব ফেডারেল সংস্থার আকার ছোট করার নীতির অংশ হিসেবে এক বছরেরও বেশি সময় ধরে এই সিদ্ধান্তটি বিবেচনাধীন ছিল। বর্তমান ইরান যুদ্ধের সঙ্গে এই পদক্ষেপের কোনো সরাসরি সম্পর্ক নেই বলে সংবাদমাধ্যমটি উল্লেখ করেছে। তবে গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হওয়ার পর পাকিস্তানে মার্কিন বিরোধী বিক্ষোভের তীব্রতা বেড়েছে। করাচিতে মার্কিন কনস্যুলেটে সহিংসতার ঘটনায় ১১ জন নিহত হওয়ায় সেখানকার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।

প্রজ্ঞাপন অনুযায়ী, পেশোয়ার কনস্যুলেট গুটিয়ে নিতে ব্যয় হবে প্রায় ৩০ লাখ ডলার। এর অর্ধেকেরও বেশি যাবে সাঁজোয়া ট্রেলারগুলো সরিয়ে নেওয়ার কাজে। বাকি অর্থ আসবাবপত্র, সরঞ্জাম ও যানবাহন ইসলামাবাদের দূতাবাস এবং করাচি ও লাহোরের কনস্যুলেটে স্থানান্তরে ব্যয় হবে।

পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, পেশোয়ার বন্ধ হওয়ার পর উত্তর-পশ্চিমাঞ্চলের মার্কিন নাগরিকদের কনস্যুলার সেবা দেওয়া হবে প্রায় ১৮৪ কিলোমিটার দূরে অবস্থিত ইসলামাবাদের দূতাবাস থেকে। প্রজ্ঞাপনে দাবি করা হয়েছে, এতে মিশনের সামগ্রিক কার্যকারিতা বা বিদেশি সহায়তা কার্যক্রমে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে করাচি ও লাহোর কনস্যুলেটের অপ্রয়োজনীয় কর্মকর্তা ও তাদের পরিবারকে পাকিস্তান ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল। পেশোয়ার কনস্যুলেটের কার্যক্রম আগেই সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছিল, যা এখন স্থায়ী রূপ পেল।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পেশোয়ারে মার্কিন কনস্যুলেট স্থায়ীভাবে বন্ধ হচ্ছে

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ