ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নোবেল পুরস্কারে আর আগ্রহ নেই ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬

নোবেল পুরস্কারে আর আগ্রহ নেই ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নোবেল পুরস্কার পাওয়ার কোনো আগ্রহ এখন আর তার নেই। শুক্রবার (১৩ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন এক্সামিনারকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

সাংবাদিকরা জানতে চান, সাম্প্রতিক বৈদেশিক আলোচনায় নোবেল পুরস্কারের বিষয়টি উঠে এসেছে কিনা। জবাবে ট্রাম্প বলেন, না, তিনি এ বিষয়ে কথা বলেন না এবং এতে তার কোনো আগ্রহও নেই।

এটি উল্লেখযোগ্য পরিবর্তন, কারণ অতীতে ট্রাম্প বারবার নিজেকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য দাবিদার বলে উল্লেখ করেছিলেন। নোবেল কমিটি তাকে পুরস্কার না দেওয়ার প্রসঙ্গ টেনে একাধিকবার তিনি বলেছিলেন যে একা তিনি আটটি যুদ্ধ থামিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি লিখেছিলেন, পুরস্কার না পেলেও তাতে তার কিছু আসে যায় না, কারণ লাখ লাখ মানুষের জীবন বাঁচানোই তার প্রকৃত সাফল্য।

তবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে ট্রাম্পের ভূমিকা ও অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে নোবেল নিয়ে তার আগ্রহ প্রত্যাহারের এই মন্তব্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নোবেল পুরস্কারে আর আগ্রহ নেই ট্রাম্পের

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নোবেল পুরস্কার পাওয়ার কোনো আগ্রহ এখন আর তার নেই। শুক্রবার (১৩ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন এক্সামিনারকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

সাংবাদিকরা জানতে চান, সাম্প্রতিক বৈদেশিক আলোচনায় নোবেল পুরস্কারের বিষয়টি উঠে এসেছে কিনা। জবাবে ট্রাম্প বলেন, না, তিনি এ বিষয়ে কথা বলেন না এবং এতে তার কোনো আগ্রহও নেই।

এটি উল্লেখযোগ্য পরিবর্তন, কারণ অতীতে ট্রাম্প বারবার নিজেকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য দাবিদার বলে উল্লেখ করেছিলেন। নোবেল কমিটি তাকে পুরস্কার না দেওয়ার প্রসঙ্গ টেনে একাধিকবার তিনি বলেছিলেন যে একা তিনি আটটি যুদ্ধ থামিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি লিখেছিলেন, পুরস্কার না পেলেও তাতে তার কিছু আসে যায় না, কারণ লাখ লাখ মানুষের জীবন বাঁচানোই তার প্রকৃত সাফল্য।

তবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে ট্রাম্পের ভূমিকা ও অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে নোবেল নিয়ে তার আগ্রহ প্রত্যাহারের এই মন্তব্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ