ইরানের ভেতরে নতুন কোনো বিক্ষোভ দেখা দিলে তা দমনে আগের চেয়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শুক্রবার (১৩ মার্চ) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেয় ইরানের এই শক্তিশালী সামরিক বাহিনী।
বিবৃতিতে বলা হয়, চলতি যুদ্ধ পরিস্থিতিকে কাজে লাগিয়ে কেউ সরকারবিরোধী তৎপরতায় নামলে গত জানুয়ারির চেয়েও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। জানুয়ারিতে ইরানে সংঘটিত বিক্ষোভে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির হিসাব অনুযায়ী সাত হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে ইরানি কর্তৃপক্ষ এই মৃত্যুর জন্য ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করা সন্ত্রাসীদের দায়ী বলে দাবি করছে।
একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অভিযোগ করেছে, ইরানের নিরাপত্তা বাহিনী পরিকল্পিতভাবে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জনগণকে সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শাসনব্যবস্থা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। আইআরজিসির এই হুঁশিয়ারিকে বিশ্লেষকরা সেই প্রেক্ষাপটেই দেখছেন, যেখানে বাইরের চাপ এবং ভেতরের অসন্তোষ একসঙ্গে মোকাবিলা করতে হচ্ছে তেহরানকে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন