ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির পুত্র মোজতবা খামেনি ঘোষণা দিয়েছেন, হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ অব্যাহত থাকবে। শুক্রবার (১৩ মার্চ) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বার্তায় তিনি এই কঠোর অবস্থান তুলে ধরেন।
মোজতবা খামেনি বলেন, মার্কিন হামলায় নিহত শিশুদের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য হরমুজ প্রণালী বন্ধ রাখার কৌশল থেকে ইরান পিছু হটবে না। বিমান হামলায় স্কুলশিশুসহ বেসামরিক নাগরিকরা নিহত হওয়ার ঘটনাকে তিনি এই কঠোর অবস্থানের মূল কারণ হিসেবে উল্লেখ করেন।
প্রতিবেশী দেশগুলোর সাথে ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে স্বীকার করেও মোজতবা সরাসরি সতর্কবার্তা দেন যে, তাদের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ না করলে সেগুলো ইরানের হামলার লক্ষ্যবস্তু হতে পারে। তিনি স্পষ্ট করে বলেন, ওই ঘাঁটিগুলোতে ইরানের আক্রমণ চলমান থাকবে।
উল্লেখ্য, বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। প্রণালীটি অবরুদ্ধ থাকায় বিশ্বব্যাপী জ্বালানি বাজারে অস্থিরতা তীব্র আকার ধারণ করেছে এবং বাংলাদেশসহ তেলনির্ভর দেশগুলো গুরুতর সংকটে পড়েছে। মোজতবার এই বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে যুদ্ধবিরতির সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন