সিদ্ধিরগঞ্জ-এ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র দুই নেতার ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১১ মার্চ) রাত ১১টার দিকে নাসিক ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রাইসুল ইসলাম এবং নারায়ণগঞ্জ সদর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী সাগর মল্লিক (২৮)।
ঘটনার পর ভুক্তভোগী সাগর মল্লিক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানা-এ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্র ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাতে স্থানীয় কামাল মিয়ার চায়ের দোকানে বসে রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন রাইসুল ইসলাম ও সাগর মল্লিক। এ সময় সেখানে উপস্থিত রবিন ওরফে বাংলা রবিন (২৮), জন্টু (২৯), ফরহাদ (২২)সহ ১০-১১ জন যুবক তাদের উদ্দেশ করে উস্কানিমূলক মন্তব্য করতে শুরু করেন। এর প্রতিবাদ করলে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে এনসিপি নেতাদের ওপর হামলা চালায়।
মামলার উল্লেখযোগ্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন— রবিন ওরফে বাংলা রবিন, জন্টু, ফরহাদ, মো. সোহেল, মো. আলী, নাজমুল, আল আমিন, জাকির, জাহাঙ্গীর, কিরন ও আমির হোসেন। এছাড়া অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
হামলার শিকার সাগর মল্লিক বলেন, তারা বর্তমান সরকারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন। পাশের টেবিলে বসা কয়েকজন যুবক তাদের উদ্দেশ করে উস্কানিমূলক কথা বলতে থাকে এবং একপর্যায়ে অতর্কিত হামলা চালায়। তিনি দাবি করেন, অভিযুক্তদের অনেকেই বিগত সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ-এর রাজনীতির সঙ্গে যুক্ত ছিল এবং ৫ আগস্টের পর বর্তমান সরকারের নাম ভাঙিয়ে বিভিন্ন সুবিধা নেওয়ার চেষ্টা করছে।
অন্যদিকে রাইসুল ইসলাম জানান, বালু মহল নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র দুই পক্ষের সংঘর্ষের বিষয় নিয়ে আলোচনা চলাকালীন তাদের ওপর হামলা করা হয়। হামলাকারীরা কোনো দলের পদধারী নেতা নয়, বরং সুবিধাভোগী একটি গোষ্ঠী বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, ঘটনার পর একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন