ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিজিএফের চালের বস্তায় শেখ হাসিনার স্লোগান স্লোগান : এলাকায় চাঞ্চল্য

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা এর ১নং চর কালকিনি ইউনিয়ন-এ ঈদ উপলক্ষে বরাদ্দকৃত ভিজিএফ চালের বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নাম সংবলিত স্লোগান থাকার কারণে এলাকায় চাঞ্চল্য ও বিতর্ক সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণকালে বিষয়টি প্রকাশ পায়। সরকারের পক্ষ থেকে ইউনিয়নের ৪ হাজার অসহায় পরিবারের জন্য মাথাপিছু ১০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বিতরণের সময় দেখা যায়, চালের বস্তাগুলোতে লেখা রয়েছে—‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’। রাজনৈতিক পরিবেশ পরিবর্তনের পর সরকারি ত্রাণের বস্তায় সাবেক প্রধানমন্ত্রীর নাম এবং স্লোগান দেখায় উপস্থিত স্থানীয়রা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

চালের বস্তায় স্লোগান থাকায় বিতরণকাজে অংশ নেওয়া সরকারি তদারকি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হলে সংশ্লিষ্টরা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়।

উপজেলা খাদ্য ভাণ্ডার পরিদর্শক নিশাদ জাহান জানান, গুদাম থেকে চাল সরবরাহের সময় সাধারণত পুরনো নাম বা স্লোগানগুলো রং দিয়ে মুছে দেওয়ার নির্দেশনা রয়েছে। তিনি বলেন, বস্তাগুলো ডেলিভারি দেওয়ার সময় রং দিয়ে মুছে দেওয়া হয়। তবে কিছু বস্তায় পূর্বের লেখা চোখে পড়ে থাকতে পারে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ-জামান জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং এমন হওয়ার কথা নয়। তিনি বলেন, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ও ওসিলএসডির (OC-LSD) সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বিতর্ক এড়াতে বিতরণ কেন্দ্রে থাকা বাকি বস্তাগুলোর লেখা মুছে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। সচেতন মহলের দাবি, সরকারি কাজে আরও সতর্ক হওয়া উচিত ছিল যাতে এ ধরনের সংবেদনশীল বিষয় জনমনে বিভ্রান্তি সৃষ্টি না করে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বিজিএফের চালের বস্তায় শেখ হাসিনার স্লোগান স্লোগান : এলাকায় চাঞ্চল্য

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ