ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শিশু সুরক্ষায় সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে কঠোর বিধিনিষেধ দিচ্ছে যুক্তরাজ্য

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১২ মার্চ ২০২৬

শিশু সুরক্ষায় সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে কঠোর বিধিনিষেধ দিচ্ছে যুক্তরাজ্য

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার দেশটির গণমাধ্যম ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা অফকম এবং তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ ইনফরমেশন কমিশনারস অফিস একযোগে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে সতর্ক করে দিয়েছে। তারা বলছে, অনেক প্ল্যাটফর্মই নিজেদের নির্ধারিত ন্যূনতম বয়সসীমা যথাযথভাবে প্রয়োগ করতে ব্যর্থ হচ্ছে।

এই উদ্যোগটি যুক্তরাজ্যের নতুন অনলাইন সেফটি অ্যাক্ট বাস্তবায়নের অংশ, যার আওতায় প্রযুক্তি কোম্পানিগুলোকে ব্যবহারকারীদের, বিশেষত অপ্রাপ্তবয়স্কদের, নিরাপত্তা নিশ্চিতে আরও দায়িত্বশীল হতে বাধ্য করা হবে। নিয়ন্ত্রক সংস্থাগুলো মেটার ফেসবুক ও ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট, রোবলক্স এবং ইউটিউবকে আগামী ৩০ এপ্রিলের মধ্যে জানাতে বলেছে কীভাবে তারা বয়স যাচাইয়ের প্রক্রিয়া আরও কঠোর করবে। এ ছাড়া শিশুদের সঙ্গে অপরিচিত ব্যক্তিদের যোগাযোগ সীমিত করা, নিউজফিড নিরাপদ রাখা এবং অপ্রাপ্তবয়স্কদের ওপর নতুন পণ্যের পরীক্ষা-নিরীক্ষা বন্ধ করার নির্দেশও দেওয়া হয়েছে।

অফকমের প্রধান নির্বাহী বলেছেন, এই অনলাইন সেবাগুলো প্রায় প্রতিটি পরিবারের কাছে পরিচিত হলেও অনেক ক্ষেত্রেই শিশুদের সুরক্ষা তাদের পণ্যের মূল অগ্রাধিকারে নেই। তিনি সতর্ক করে বলেন, এই পরিস্থিতি দ্রুত বদলাতে না হলে অফকম প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে। তথ্য সুরক্ষা কর্তৃপক্ষের প্রধান পল আর্নোল্ডও একই সুরে বলেছেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কার্যকর বয়স যাচাই এখন সম্পূর্ণ সম্ভব, তাই এ বিষয়ে প্রযুক্তি কোম্পানিগুলোর কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়।

তবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বলছে তারা ইতোমধ্যে বিভিন্ন সুরক্ষামূলক ব্যবস্থা চালু করেছে। মেটা জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বয়স শনাক্তকরণ প্রযুক্তি এবং কিশোর ব্যবহারকারীদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা তারা আগেই চালু করেছে। ইউটিউবও বলেছে ব্যবহারকারীদের বয়স অনুযায়ী আলাদা অভিজ্ঞতা প্রদানের ব্যবস্থা রয়েছে তাদের প্ল্যাটফর্মে। যুক্তরাজ্যের আইন অনুযায়ী, নিয়ম ভঙ্গ করলে অফকম বৈশ্বিক আয়ের সর্বোচ্চ ১০ শতাংশ এবং তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ সর্বোচ্চ ৪ শতাংশ পর্যন্ত জরিমানা আরোপ করতে পারবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শিশু সুরক্ষায় সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে কঠোর বিধিনিষেধ দিচ্ছে যুক্তরাজ্য

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ