ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঈদযাত্রা নিরাপদ রাখতে রাজধানীতে বাড়তি পুলিশ মোতায়েনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১২ মার্চ ২০২৬

ঈদযাত্রা নিরাপদ রাখতে রাজধানীতে বাড়তি পুলিশ মোতায়েনের ঘোষণা

আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে ঢাকা থেকে বাড়ি ফেরা লাখো মানুষের যাত্রা নিরাপদ ও সুশৃঙ্খল করতে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েনের ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) ডিএমপি হেডকোয়ার্টার্সে ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এই ঘোষণা দেন।

সভায় সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) বলেন, ঈদের সময় বেশিরভাগ মানুষ ঢাকা ছেড়ে চলে যান, তখন শহরে অপরাধীরা সুযোগ খোঁজে। ছিনতাই, অজ্ঞান পার্টি বা মলম পার্টিসহ যেকোনো অপতৎপরতা রোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শতভাগ সততা বজায় রেখে দায়িত্ব পালনের তাগিদ দেন তিনি।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানান, ঈদযাত্রাকালীন সময়ে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, কমলাপুর এবং সদরঘাটের মতো প্রধান বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে ডিএমপির বিশেষ নজরদারি থাকবে। ঢাকার প্রতিটি বিটে পেট্রোল ডিউটি বাড়ানো হবে এবং ঈদের বাজার ও শপিং মলগুলোর সিসি ক্যামেরা নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করা হবে বলেও জানান তিনি।

সভায় ফেব্রুয়ারি মাসে উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন ভারপ্রাপ্ত কমিশনার। সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঈদযাত্রা নিরাপদ রাখতে রাজধানীতে বাড়তি পুলিশ মোতায়েনের ঘোষণা

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে ঢাকা থেকে বাড়ি ফেরা লাখো মানুষের যাত্রা নিরাপদ ও সুশৃঙ্খল করতে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েনের ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) ডিএমপি হেডকোয়ার্টার্সে ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এই ঘোষণা দেন।

সভায় সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) বলেন, ঈদের সময় বেশিরভাগ মানুষ ঢাকা ছেড়ে চলে যান, তখন শহরে অপরাধীরা সুযোগ খোঁজে। ছিনতাই, অজ্ঞান পার্টি বা মলম পার্টিসহ যেকোনো অপতৎপরতা রোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শতভাগ সততা বজায় রেখে দায়িত্ব পালনের তাগিদ দেন তিনি।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানান, ঈদযাত্রাকালীন সময়ে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, কমলাপুর এবং সদরঘাটের মতো প্রধান বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে ডিএমপির বিশেষ নজরদারি থাকবে। ঢাকার প্রতিটি বিটে পেট্রোল ডিউটি বাড়ানো হবে এবং ঈদের বাজার ও শপিং মলগুলোর সিসি ক্যামেরা নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করা হবে বলেও জানান তিনি।

সভায় ফেব্রুয়ারি মাসে উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন ভারপ্রাপ্ত কমিশনার। সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ