পবিত্র রমজান মাস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বিশেষ রেমিট্যান্স উৎসবে মোটরসাইকেল জিতে নিয়েছেন ঢাকার নর্থ শাহজাহানপুর উপশাখার গ্রাহক মো. আতাউর রহমান। রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে ডিজিটাল র্যাফেল ড্রয়ে এই পুরস্কার পান তিনি।
বুধবার রাজধানীর ভিআইপি রোড শাখায় এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকের হাতে মোটরসাইকেলের চাবি তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, ভিআইপি রোড শাখাপ্রধান মো. নূর উল্যাহ, ওভারসিজ ব্যাংকিং ডিভিশন প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন, নর্থ শাহজাহানপুর উপশাখার ইনচার্জ মোহাম্মাদ মাসুম বিল্লাহ, রিয়া মানি ট্রান্সফার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাশেদুল ইসলাম তালুকদার এবং অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ম্যানেজার মো. আরাফাত হোসাইন।
ইসলামী ব্যাংক জানিয়েছে, রমজান উপলক্ষে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স গ্রহণকারী গ্রাহকদের মধ্যে প্রতিটি ব্যাংকিং কর্মদিবসে ডিজিটাল র্যাফেল ড্রয়ের মাধ্যমে একটি করে মোটরসাইকেল দেওয়া হচ্ছে। পুরো উৎসব জুড়ে মোট ২০টি মোটরসাইকেল পুরস্কার বিতরণ করা হবে। এর পাশাপাশি রেমিট্যান্স গ্রহণকারী সকল গ্রাহক বিশেষ কমন উপহারও পাবেন। আগামী ১৮ মার্চ পর্যন্ত এই অফার চালু থাকবে।
প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। ইসলামী ব্যাংকের এই উদ্যোগ বৈধ পথে রেমিট্যান্স পাঠানোকে আরও উৎসাহিত করবে এবং গ্রাহকদের মধ্যে ব্যাংকিং চ্যানেল ব্যবহারের আগ্রহ বাড়াবে বলে ব্যাংক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন