আসন্ন শবে কদর ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির মধ্যেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চালু রাখার বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১০ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ১৮ মার্চ বুধবার সরকারি নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হলেও পোশাক শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো পরিশোধ এবং রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্প সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখাগুলো ১৮ ও ১৯ মার্চ অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে।
এই দুই দিন ব্যাংকগুলোতে অফিস চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। তবে গ্রাহক লেনদেন করা যাবে কেবল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। যোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।
এ ছাড়া দেশের সব সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা ও বুথগুলো ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত, ঈদের দিন ছাড়া, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সীমিত আকারে চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।
বিশেষ ডিউটিতে নিয়োজিত ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা প্রচলিত নিয়ম অনুযায়ী নির্ধারিত ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, প্রতি বছর ঈদ মৌসুমে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিয়ে উদ্বেগ তৈরি হয়। সময়মতো পাওনা না পেলে শ্রম অসন্তোষ দেখা দেওয়ার আশঙ্কা থাকে। এই পরিস্থিতি এড়াতেই প্রতি বছরের মতো এবারও ছুটির মধ্যে শিল্পাঞ্চলে ব্যাংক কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন