ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দুর্নীতির অনুসন্ধানে সাবেক সেনা কর্মকর্তা ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১০ মার্চ ২০২৬

দুর্নীতির অনুসন্ধানে সাবেক সেনা কর্মকর্তা ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম এবং তার স্ত্রী নাছরীন শামসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। মঙ্গলবার (১০ মার্চ) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারি পরিচালক আব্দুল মালেক আদালতে আবেদন করেন আসাদুল ইসলাম ও তার স্ত্রীর দেশত্যাগ ঠেকাতে। আবেদনে উল্লেখ করা হয়, অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন এবং ব্যাংক হিসাবে অস্বাভাবিক আর্থিক লেনদেনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এই অভিযোগের বিষয়ে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করেছে দুদক।

অনুসন্ধান চলাকালীন বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পারে, আসাদুল ইসলাম ও নাছরীন শামস দেশ ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছেন। অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এবং সাক্ষ্যপ্রমাণ সংরক্ষণের স্বার্থে তাদের বিদেশ যাত্রায় আইনি বাধা দেওয়া জরুরি বলে আবেদনে যুক্তি তুলে ধরা হয়। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক সাব্বির ফয়েজ নিষেধাজ্ঞার আদেশ মঞ্জুর করেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির একাধিক মামলা ও অনুসন্ধান পরিচালনা করছে দুদক। ক্ষমতার অপব্যবহার করে সম্পদ গড়ে তোলার অভিযোগে বিভিন্ন পেশার প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে সংস্থাটির তৎপরতা সম্প্রতি বেড়েছে। আসাদুল ইসলামের বিষয়টিও সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দুর্নীতির অনুসন্ধানে সাবেক সেনা কর্মকর্তা ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম এবং তার স্ত্রী নাছরীন শামসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। মঙ্গলবার (১০ মার্চ) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারি পরিচালক আব্দুল মালেক আদালতে আবেদন করেন আসাদুল ইসলাম ও তার স্ত্রীর দেশত্যাগ ঠেকাতে। আবেদনে উল্লেখ করা হয়, অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন এবং ব্যাংক হিসাবে অস্বাভাবিক আর্থিক লেনদেনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এই অভিযোগের বিষয়ে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করেছে দুদক।

অনুসন্ধান চলাকালীন বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পারে, আসাদুল ইসলাম ও নাছরীন শামস দেশ ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছেন। অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এবং সাক্ষ্যপ্রমাণ সংরক্ষণের স্বার্থে তাদের বিদেশ যাত্রায় আইনি বাধা দেওয়া জরুরি বলে আবেদনে যুক্তি তুলে ধরা হয়। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক সাব্বির ফয়েজ নিষেধাজ্ঞার আদেশ মঞ্জুর করেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির একাধিক মামলা ও অনুসন্ধান পরিচালনা করছে দুদক। ক্ষমতার অপব্যবহার করে সম্পদ গড়ে তোলার অভিযোগে বিভিন্ন পেশার প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে সংস্থাটির তৎপরতা সম্প্রতি বেড়েছে। আসাদুল ইসলামের বিষয়টিও সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ