জুলাই বিপ্লবকে কাজে লাগিয়ে যারা ব্যক্তিগত ফায়দা হাসিলের চেষ্টা করছে, তাদের চিহ্নিত করে তালিকা তৈরি করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। সোমবার (৯ মার্চ) সকালে রাজধানীর গনি রোডে পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আইজিপি জানান, মব-সন্ত্রাসে জড়িতদের বিরুদ্ধেও একই ধরনের তালিকা প্রস্তুত করা হচ্ছে। এই দুই শ্রেণির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়াই পুলিশের লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
ওসমান হাদি হত্যা মামলা প্রসঙ্গে আইজিপি জানান, এই ঘটনায় ভারতে গ্রেপ্তার হওয়া আসামিদের দ্রুত ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ শুরু হয়েছে।
বিচারব্যবস্থার গতি বাড়ানোর প্রশ্নে আইজিপি বলেন, প্রতিটি থানায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বসানো গেলে অনেক বিষয়ের দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে। জনগণ দ্রুত বিচার চায় এবং থানায় ম্যাজিস্ট্রেসি ব্যবস্থা গড়ে তোলা গেলে সেই চাহিদা পূরণ করা সহজ হবে বলে মনে করেন তিনি।
পুলিশ সংস্কারের রূপরেখা তুলে ধরে আইজিপি বলেন, প্রতিটি থানাকে জিরো কমপ্লেইন থানা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, তা ঘোচানোই এখন অন্যতম প্রধান অগ্রাধিকার বলেও জানান তিনি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন