ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার

ছবি : আসামি আরমান

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলাে যুবদল নেতা বেলাল হোসেন মিশোরী (৪৮) হত্যার প্রধান আসামি আরমান (২৮)কে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আরমান রায়পুর উপজেলার দেনায়েতপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে। নিহত বেলাল ওই উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের যুবদলের সভাপতি ছিলেন।

সোমবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবে র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। আরমানকে রোববার (৮ মার্চ) সন্ধ্যায় ঢাকার কদমতলী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মিঠুন কুমার কুণ্ডু জানান, গত ৫ মার্চ রায়পুর পৌর শহরের সাব-রেজিস্ট্রার মসজিদের বিপরীতে একটি ফলের আড়তের সামনে রিকশা দাঁড়ানোর বিষয়কে কেন্দ্র করে আরমান ও অন্য একজনের মধ্যে বাক্যবিতর্ক হয়। ঘটনার সময় যুবদল নেতা বেলাল হোসেন মিশোরী শান্ত করতে গিয়ে অভিযুক্তের ক্ষিপ্ততা বাড়লে আরমান তার বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। গুরুতর আহত বেলালকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হত্যার পর আরমান ঘটনাস্থল ত্যাগ করেন। নিহতের পরিবারের পক্ষ থেকে রায়পুর থানাতে হত্যা মামলা দায়ের করা হয়, যেখানে আরমানকে প্রধান আসামি করা হয়েছে।

র‌্যাব-১১ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলাে যুবদল নেতা বেলাল হোসেন মিশোরী (৪৮) হত্যার প্রধান আসামি আরমান (২৮)কে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আরমান রায়পুর উপজেলার দেনায়েতপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে। নিহত বেলাল ওই উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের যুবদলের সভাপতি ছিলেন।

সোমবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবে র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। আরমানকে রোববার (৮ মার্চ) সন্ধ্যায় ঢাকার কদমতলী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মিঠুন কুমার কুণ্ডু জানান, গত ৫ মার্চ রায়পুর পৌর শহরের সাব-রেজিস্ট্রার মসজিদের বিপরীতে একটি ফলের আড়তের সামনে রিকশা দাঁড়ানোর বিষয়কে কেন্দ্র করে আরমান ও অন্য একজনের মধ্যে বাক্যবিতর্ক হয়। ঘটনার সময় যুবদল নেতা বেলাল হোসেন মিশোরী শান্ত করতে গিয়ে অভিযুক্তের ক্ষিপ্ততা বাড়লে আরমান তার বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। গুরুতর আহত বেলালকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হত্যার পর আরমান ঘটনাস্থল ত্যাগ করেন। নিহতের পরিবারের পক্ষ থেকে রায়পুর থানাতে হত্যা মামলা দায়ের করা হয়, যেখানে আরমানকে প্রধান আসামি করা হয়েছে।

র‌্যাব-১১ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ