ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মোজতবা খামেনির নেতৃত্বে ইসরায়েলে ইরানের প্রথম হামলা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬

মোজতবা খামেনির নেতৃত্বে ইসরায়েলে ইরানের প্রথম হামলা

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির অধীনে প্রথমবারের মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি তাদের টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টের মাধ্যমে এই সামরিক অভিযানের তথ্য নিশ্চিত করেছে। তারা একটি ক্ষেপণাস্ত্রের ছবিও প্রকাশ করেছে যার গায়ে নতুন নেতার প্রতি আনুগত্য প্রকাশ করে লেখা ছিল আপনার সেবায় প্রস্তুত সাইয়্যিদ মোজতবা।

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ৮৮ জন ধর্মীয় ব্যক্তিত্বের সমন্বয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্ট সর্বশেষ ভোটাভুটিতে মোজতবা খামেনিকে নির্বাচিত করে। একই সঙ্গে দেশের সব স্তরের মানুষকে নতুন নেতার প্রতি সমর্থন জানানোর আহ্বান জানিয়েছে এই পরিষদ। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি চলাকালীন এক হামলায় স্ত্রী ও মেয়েসহ নিহত হন তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। সেই হামলায় বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাও প্রাণ হারান যার প্রেক্ষাপটে মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করেই এই পাল্টা হামলার নির্দেশ দিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মোজতবা খামেনির নেতৃত্বে ইসরায়েলে ইরানের প্রথম হামলা

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির অধীনে প্রথমবারের মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি তাদের টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টের মাধ্যমে এই সামরিক অভিযানের তথ্য নিশ্চিত করেছে। তারা একটি ক্ষেপণাস্ত্রের ছবিও প্রকাশ করেছে যার গায়ে নতুন নেতার প্রতি আনুগত্য প্রকাশ করে লেখা ছিল আপনার সেবায় প্রস্তুত সাইয়্যিদ মোজতবা।

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ৮৮ জন ধর্মীয় ব্যক্তিত্বের সমন্বয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্ট সর্বশেষ ভোটাভুটিতে মোজতবা খামেনিকে নির্বাচিত করে। একই সঙ্গে দেশের সব স্তরের মানুষকে নতুন নেতার প্রতি সমর্থন জানানোর আহ্বান জানিয়েছে এই পরিষদ। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি চলাকালীন এক হামলায় স্ত্রী ও মেয়েসহ নিহত হন তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। সেই হামলায় বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাও প্রাণ হারান যার প্রেক্ষাপটে মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করেই এই পাল্টা হামলার নির্দেশ দিলেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ