শেরপুর-এ প্রেসক্লাবের একাংশের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) জেলা শহরের জি-সেভেন রেস্টুরেন্ট-এ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর প্রেসক্লাব একাংশের সভাপতি মোঃ শহিদুল ইসলাম। এতে প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতি শহিদুল ইসলাম উপস্থিত সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান এবং সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।
শেরপুর প্রেসক্লাব একাংশের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শরিফুর রহমান, প্রেসক্লাব একাংশের সহ-সভাপতি আছাদুজ্জামান মুরাদ, সিনিয়র সহ-সভাপতি আবুল হাশিম, সিনিয়র সদস্য ও সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, শেরপুর প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুজ্জামান রিপন এবং নালিতাবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির।
এ সময় আরও উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাব একাংশের সাংগঠনিক সম্পাদক বুলবুল আহম্মেদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম তালুকদার, মোঃ সাজিদুর রহমান সাজিদ, আবু হানিফ নোমান, মোঃ হারুন অর রশীদ হারুনসহ জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনাসহ শেরপুর প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।
আপনার মতামত লিখুন