রাজধানীর মোহাম্মদপুরের একটি ফিলিং স্টেশনে পর্যাপ্ত জ্বালানি না পাওয়ার অভিযোগে পিস্তল উঁচিয়ে পাম্প কর্মচারীকে হুমকি দেওয়ার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। রোববার দুপুর ২টা ৫৩ মিনিটে মোহাম্মদপুরের ‘তালুকদার ফিলিং স্টেশন’-এ সৈয়দ মাহমুদুল ইলা নামের এক ব্যক্তি এই ঘটনা ঘটান। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তেলের পরিমাপ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে তিনি কোমর থেকে পিস্তল বের করে পাম্পকর্মীদের দিকে তেড়ে আসেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পাম্প কর্তৃপক্ষ জানায়, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও ওই ব্যক্তি নিয়ম ভেঙে আগে তেল নেওয়ার চেষ্টা করেন। এসময় তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে অসুস্থ স্ত্রীর জরুরি প্রয়োজনে তেল নেওয়ার অনুরোধ জানান। মানবিক দিক বিবেচনা করে পাম্প কর্তৃপক্ষ তাকে ১ হাজার ৫০০ টাকার জ্বালানি দেওয়ার অনুমতি দেয়। তবে এর বাইরে আরও অতিরিক্ত তেল দাবি করলে পাম্পকর্মীরা তা দিতে অস্বীকৃতি জানান, যা থেকে উত্তেজনার সৃষ্টি হয়।
অভিযুক্ত সৈয়দ মাহমুদুল ইলা অবশ্য ভিন্ন দাবি করেছেন। তিনি বলেন, তার স্ত্রীর চোখের অপারেশনের কারণে জরুরি ভিত্তিতে তেলের প্রয়োজন ছিল এবং দায়িত্বরত সার্জেন্টের অনুমতি নিয়েই তিনি লাইনে এগিয়েছিলেন। তার অভিযোগ, পাম্পকর্মীরা তাকে ২ হাজার টাকার তেল দিতে অস্বীকার করে অকথ্য ভাষায় গালিগালাজ ও ধাক্কাধাক্কি করে। আত্মরক্ষার্থেই তিনি তার বৈধ পিস্তল বের করেন বলে জানান তিনি। তবে ফুটেজে এমন কোনো উত্তজনা বা ধাক্কাধাক্কির দৃশ্য দেখা যায়নি বলে পাম্প কর্তৃপক্ষ দাবি করেছে।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুয়েল রানা জানিয়েছেন, ঘটনার সময় উপস্থিত ম্যাজিস্ট্রেট অভিযুক্তের অস্ত্রের বৈধ লাইসেন্স যাচাই করে প্রাথমিকভাবে তাকে ছেড়ে দিয়েছেন। তবে এ ঘটনায় জড়িত থাকার দায়ে তার অস্ত্রটি সংশ্লিষ্ট থানায় জমা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
সিসিটিভি ফুটেজে কোনো প্রকার ধাক্কাধাক্কির প্রমাণ না থাকলেও অভিযুক্ত ব্যক্তি দাবি করছেন যে ফুটেজটি খণ্ডিত। এই ঘটনার প্রকৃত কারণ ও আইন লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখতে মোহাম্মদপুর থানা পুলিশ পরবর্তী তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন