ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইরানি নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানালো মার্কিন সেন্টকম

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬

ইরানি নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানালো মার্কিন সেন্টকম

ইরানের সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার এবং ঘরের বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যভিত্তিক শাখা ‘ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কম্যান্ড’ (সেন্টকম)। সংস্থাটি অভিযোগ করেছে, ইরানি সামরিক বাহিনী ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকাগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে সেখান থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

সেন্টকমের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের এই ‘বিপজ্জনক’ সিদ্ধান্ত দেশটির সাধারণ নাগরিকদের জীবনকে চরম ঝুঁকির মধ্যে ফেলছে। আন্তর্জাতিক আইনের প্রসঙ্গ টেনে সেন্টকম সতর্ক করে বলেছে, সামরিক কাজে ব্যবহৃত স্থাপনাগুলো তাদের সংরক্ষিত মর্যাদা হারিয়ে ফেলে এবং সেগুলো বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। অর্থাৎ, বেসামরিক এলাকায় সামরিক কার্যক্রম চললে সেই এলাকাগুলোও হামলার আওতায় চলে আসার সম্ভাবনা রয়েছে।

সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্রাড কুপার এই পরিস্থিতির নিন্দা জানিয়ে বলেন, "ইরানের বর্তমান শাসনব্যবস্থা গালফ অঞ্চলের অংশীদার দেশগুলোর ওপর হামলা চালিয়ে কেবল আঞ্চলিক অস্থিরতাই বাড়াচ্ছে না, বরং নিজেদের জনগণের নিরাপত্তা ও জীবনের প্রতি চরম অবহেলা প্রদর্শন করছে।"

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা শুরুর পর থেকেই এই পাল্টা পাল্টি আক্রমণের ঘটনা ঘটছে। সেন্টকমের এই নতুন সতর্কবার্তাকে তেহরানের ওপর বড় ধরনের সামরিক চাপ এবং সম্ভাব্য পরবর্তী হামলার পূর্বাভাস হিসেবে দেখছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইরানি নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানালো মার্কিন সেন্টকম

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image

ইরানের সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার এবং ঘরের বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যভিত্তিক শাখা ‘ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কম্যান্ড’ (সেন্টকম)। সংস্থাটি অভিযোগ করেছে, ইরানি সামরিক বাহিনী ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকাগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে সেখান থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

সেন্টকমের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের এই ‘বিপজ্জনক’ সিদ্ধান্ত দেশটির সাধারণ নাগরিকদের জীবনকে চরম ঝুঁকির মধ্যে ফেলছে। আন্তর্জাতিক আইনের প্রসঙ্গ টেনে সেন্টকম সতর্ক করে বলেছে, সামরিক কাজে ব্যবহৃত স্থাপনাগুলো তাদের সংরক্ষিত মর্যাদা হারিয়ে ফেলে এবং সেগুলো বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। অর্থাৎ, বেসামরিক এলাকায় সামরিক কার্যক্রম চললে সেই এলাকাগুলোও হামলার আওতায় চলে আসার সম্ভাবনা রয়েছে।

সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্রাড কুপার এই পরিস্থিতির নিন্দা জানিয়ে বলেন, "ইরানের বর্তমান শাসনব্যবস্থা গালফ অঞ্চলের অংশীদার দেশগুলোর ওপর হামলা চালিয়ে কেবল আঞ্চলিক অস্থিরতাই বাড়াচ্ছে না, বরং নিজেদের জনগণের নিরাপত্তা ও জীবনের প্রতি চরম অবহেলা প্রদর্শন করছে।"

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা শুরুর পর থেকেই এই পাল্টা পাল্টি আক্রমণের ঘটনা ঘটছে। সেন্টকমের এই নতুন সতর্কবার্তাকে তেহরানের ওপর বড় ধরনের সামরিক চাপ এবং সম্ভাব্য পরবর্তী হামলার পূর্বাভাস হিসেবে দেখছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ