ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মোহনপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মোঃ রুবেল সরকার
মোঃ রুবেল সরকার
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬

মোহনপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
ছবি: সংগৃহীত

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার- সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর মোহনপুর উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে রোববার বিকেলে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে মোহনপুর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নারী সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে র‍্যালিটি উপজেলা পরিষদের পুরাতন হলরুমে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে সেখানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। সভায় সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য বাংলাদেশে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ নীতিমালা গ্রহণ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, ১৯৯৭ সালে জাতীয় নারী উন্নয়ন নীতি প্রণয়ন করা হয়, যার মাধ্যমে নারীর শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক সুযোগ এবং সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য একটি সুস্পষ্ট রূপরেখা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, নারী উন্নয়নকে সামনে রেখে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার রূপরেখায় নারীদের জন্য বৈপ্লবিক পরিবর্তনের অঙ্গীকার করা হয়েছে। বিএনপির রাজনীতিতে নারীদের সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বলেন, দরিদ্র পরিবারের নারীদের নামে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই কার্ডের মাধ্যমে পরিবারগুলোকে সমপরিমাণ খাদ্য সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে এবং এর মূল লক্ষ্য হলো নারীদের হাতে অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি করা।

আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার, সমঅধিকার প্রতিষ্ঠা, নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজের সর্বস্তরে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গঠনের জন্য নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, মোহনপুর, রাজশাহীর বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো আয়োজন জুড়ে নারীর অধিকার ও ক্ষমতায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয় এবং নারী ও কন্যাশিশুর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মোহনপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ