ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলায় তেহরানের একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রাতের আকাশে ইরানি রাজধানীর দিগন্তজুড়ে আগুনের আভা ছড়িয়ে পড়েছে।
আইডিএফ দাবি করেছে, ইরানের বেশ কয়েকটি জ্বালানি মজুত কেন্দ্রে তারা এই হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে সংস্থাটি জানায়, আক্রান্ত স্থানগুলো ইরানি বিভিন্ন সামরিক সংস্থায় জ্বালানি বিতরণের কাজে ব্যবহৃত হতো। এপির প্রতিবেদন বলছে, এই যুদ্ধে এই প্রথম কোনো বেসামরিক শিল্প অবকাঠামো সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হলো। উল্লেখ্য, আক্রান্ত শোধনাগারটি তেহরানসহ ইরানের উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে জ্বালানি সরবরাহ করে থাকে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন