খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানা পুলিশের অভিযানে ২৪ পিস ইয়াবা, নগদ টাকা ও একটি মোটরসাইকেলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ৪ মার্চ ২০২৬ রাত ১১টা ২০ মিনিটে কেডিএ ময়ূরী আবাসিক এলাকার প্রধান গেটের বিপরীতে কবিরের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন তিন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন— আল আমিন (৩৯), পিতা নুরুল ইসলাম, বাড়ি আদর্শ পল্লী (পূর্ব বিলপাবলা), থানা আড়ংঘাটা; রানা (৩৮), পিতা রতন, বাড়ি রায়ের মহল দক্ষিণপাড়া, থানা সোনাডাঙ্গা; এবং তহিদুল ইসলাম তুহিন (৩৬), পিতা আকরামুজ্জামান, বাড়ি রামপুর, থানা নড়াগাতী, জেলা নড়াইল (বর্তমান ঠিকানা ওয়ান্ডারল্যান্ড, ১১ নম্বর ওয়ার্ড, থানা খালিশপুর, খুলনা)।
তল্লাশিকালে তাদের হেফাজত থেকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৩ হাজার ১০০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আপনার মতামত লিখুন