ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

এমএলএস শিরোপা উদযাপনে মেসি ও ইন্টার মিয়ামিকে হোয়াইট হাউসে সংবর্ধনা দিলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬

এমএলএস শিরোপা উদযাপনে মেসি ও ইন্টার মিয়ামিকে হোয়াইট হাউসে সংবর্ধনা দিলেন ট্রাম্প

মেজর লিগ সকারের (এমএলএস) শিরোপা জয়ের সাফল্য উদযাপনে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি ও তার ক্লাব ইন্টার মিয়ামিকে হোয়াইট হাউসে বিশেষ সংবর্ধনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত ডিসেম্বরে ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস শিরোপা জেতে ইন্টার মিয়ামি। শনিবার ওয়াশিংটনে ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ খেলতে যাওয়ার আগে পুরো দলকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে মেসি ও তার সতীর্থরা মঞ্চে দাঁড়িয়ে থাকাকালে ট্রাম্প সাংবাদিকদের সামনে দলের সাফল্যের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে ট্রাম্প তার ছেলে ব্যারনের মেসি-ভক্তির কথা উল্লেখ করেন এবং মেসির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিশ্বের যেকোনো ক্লাবে যাওয়ার সুযোগ থাকলেও মেসি মিয়ামিকে বেছে নিয়েছেন। পেলের প্রসঙ্গ টেনে তিনি ইঙ্গিত করেন, মেসি হয়তো ফুটবল ইতিহাসের সেরা।

৩৮ বছর বয়সী মেসি গত অক্টোবরে ইন্টার মিয়ামির সঙ্গে নতুন চুক্তি সই করেন, যা অনুযায়ী তিনি ২০২৮ সাল পর্যন্ত ক্লাবটিতে থাকবেন। ক্যারিয়ারে এটি তার ৪৭তম শিরোপা, যা ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ। উল্লেখ্য, ইন্টার মিয়ামির সহ-মালিক সাবেক ইংল্যান্ড অধিনায়ক ডেভিড বেকহ্যাম।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

এমএলএস শিরোপা উদযাপনে মেসি ও ইন্টার মিয়ামিকে হোয়াইট হাউসে সংবর্ধনা দিলেন ট্রাম্প

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image

মেজর লিগ সকারের (এমএলএস) শিরোপা জয়ের সাফল্য উদযাপনে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি ও তার ক্লাব ইন্টার মিয়ামিকে হোয়াইট হাউসে বিশেষ সংবর্ধনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত ডিসেম্বরে ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস শিরোপা জেতে ইন্টার মিয়ামি। শনিবার ওয়াশিংটনে ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ খেলতে যাওয়ার আগে পুরো দলকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে মেসি ও তার সতীর্থরা মঞ্চে দাঁড়িয়ে থাকাকালে ট্রাম্প সাংবাদিকদের সামনে দলের সাফল্যের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে ট্রাম্প তার ছেলে ব্যারনের মেসি-ভক্তির কথা উল্লেখ করেন এবং মেসির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিশ্বের যেকোনো ক্লাবে যাওয়ার সুযোগ থাকলেও মেসি মিয়ামিকে বেছে নিয়েছেন। পেলের প্রসঙ্গ টেনে তিনি ইঙ্গিত করেন, মেসি হয়তো ফুটবল ইতিহাসের সেরা।

৩৮ বছর বয়সী মেসি গত অক্টোবরে ইন্টার মিয়ামির সঙ্গে নতুন চুক্তি সই করেন, যা অনুযায়ী তিনি ২০২৮ সাল পর্যন্ত ক্লাবটিতে থাকবেন। ক্যারিয়ারে এটি তার ৪৭তম শিরোপা, যা ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ। উল্লেখ্য, ইন্টার মিয়ামির সহ-মালিক সাবেক ইংল্যান্ড অধিনায়ক ডেভিড বেকহ্যাম।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ