ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সাইরেন বাজলেই ছুটতে হয় আশ্রয়ে

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬

সাইরেন বাজলেই ছুটতে হয় আশ্রয়ে

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের বিভিন্ন শহরে এখন চরম আতঙ্কের পরিবেশ। তেল আবিব, জেরুজালেম ও হাইফাসহ বহু এলাকার সাধারণ মানুষ মাটির নিচের বাংকার, ভবনের আন্ডারগ্রাউন্ড গ্যারেজ ও পাতাল রেলস্টেশনে আশ্রয় নিয়ে দিন পার করছেন। সাইরেন বাজলেই প্রাণভয়ে ছুটতে হচ্ছে নিরাপদ আশ্রয়ের দিকে।

অস্ট্রেলিয়ার নাইন নিউজের একটি প্রামাণ্যচিত্রে তেল আবিবের এই বাস্তবচিত্র উঠে এসেছে। সেখানে দেখা যায়, একটি হাসপাতালের মাটির নিচে দুই তলা আন্ডারগ্রাউন্ড স্থাপনায় ২৫০ জন রোগীর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ব্রিয়ান ফ্রেডম্যান জানান, হামলা শুরুর সঙ্গে সঙ্গেই রোগীদের সেখানে স্থানান্তর করা হয় এবং এই স্থাপনাটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষিত।

তেল আবিবের অ্যালেনবি পাতাল রেলস্টেশনে আশ্রয় নেওয়া বাসিন্দা ইসরায়েল হায়ওম জানান, তার ভবনে নিরাপদ আশ্রয়ের কোনো ব্যবস্থা না থাকায় স্টেশনে আসতে বাধ্য হয়েছেন। আরেকজন বাসিন্দা আনা নেসতেরোভা বলেন, ভবনে একা থাকার ভয়ে মানুষের সঙ্গ পেতে তিনি স্টেশনে চলে এসেছেন, সঙ্গে নিয়েছেন তার কুকুরটিকেও। পুরো রাত সেখানেই কাটাতে হচ্ছে বলে জানান লুসেট নামের আরেকজন।

তেল আবিবের বাসিন্দা সাকেজ জিভি পিবিএস নিউজকে জানান, হামলায় তাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘন ঘন সাইরেন বাজছে। এক সন্তানের মা জিভি বলেন, তার দেড় বছরের মেয়েও এখন বুঝতে শিখেছে কখন বাংকারে যেতে হবে। রয়টার্সের ভিডিওতেও তেল আবিবের কয়েকটি এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাতের চিহ্ন এবং ভেঙে পড়া কাচ পরিষ্কারের দৃশ্য দেখা গেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সাইরেন বাজলেই ছুটতে হয় আশ্রয়ে

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ