ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইরানের পর ট্রাম্পের পরবর্তী লক্ষ্য কিউবা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬

ইরানের পর ট্রাম্পের পরবর্তী লক্ষ্য কিউবা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খুব শিগগির কিউবার পতন হবে এবং দেশটি একটি চুক্তির জন্য মরিয়া হয়ে আছে। শুক্রবার সিএনএনকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে নিজের দ্বিতীয় মেয়াদের সামরিক সাফল্যের কথা তুলে ধরতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। কিউবার বিষয়টি সামলানোর দায়িত্ব পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ওপর ন্যস্ত করার ইঙ্গিতও দেন তিনি।

এর একদিন আগে হোয়াইট হাউসে ট্রাম্প বলেছিলেন, কিউবান বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের জন্মভূমিতে ফেরার সময় ঘনিয়ে আসছে। তবে এই মুহূর্তে ইরানই তাদের প্রথম অগ্রাধিকার বলে স্পষ্ট করেন তিনি। একসঙ্গে সব করতে গেলে খারাপ পরিণতি হয় বলে মন্তব্য করে ট্রাম্প জানান, একটি শেষ করেই পরেরটায় মনোযোগ দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইরানের পর ট্রাম্পের পরবর্তী লক্ষ্য কিউবা

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খুব শিগগির কিউবার পতন হবে এবং দেশটি একটি চুক্তির জন্য মরিয়া হয়ে আছে। শুক্রবার সিএনএনকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে নিজের দ্বিতীয় মেয়াদের সামরিক সাফল্যের কথা তুলে ধরতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। কিউবার বিষয়টি সামলানোর দায়িত্ব পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ওপর ন্যস্ত করার ইঙ্গিতও দেন তিনি।

এর একদিন আগে হোয়াইট হাউসে ট্রাম্প বলেছিলেন, কিউবান বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের জন্মভূমিতে ফেরার সময় ঘনিয়ে আসছে। তবে এই মুহূর্তে ইরানই তাদের প্রথম অগ্রাধিকার বলে স্পষ্ট করেন তিনি। একসঙ্গে সব করতে গেলে খারাপ পরিণতি হয় বলে মন্তব্য করে ট্রাম্প জানান, একটি শেষ করেই পরেরটায় মনোযোগ দেওয়া হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ