বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিপ্রতি ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা নির্ধারণ করেছে। বুধবার (৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতিতে ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা ভরি। এর সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ হবে।
একই সঙ্গে রুপার দামও কমানো হয়েছে। ভরিতে ৬৪১ টাকা কমিয়ে ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ হয়েছে ৬ হাজার ৫৩২ টাকা। ২১ ক্যারেট ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতিতে ৪ হাজার ২৪ টাকা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন