ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভাঙ্গায় জুয়ার আসর থেকে ৯ জন আটক

ভাঙ্গায় জুয়ার আসর থেকে ৯ জন আটক
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে ভাঙ্গা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে নগদ ২২ হাজার ৬৩০ টাকা জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানার একটি দল উপজেলার হামিরদি ইউনিয়ন-এর গজারিয়া গ্রামে অভিযান চালায়। সেখানে দীর্ঘদিন ধরে একটি জুয়ার আসর বসার খবর পেয়ে পুলিশ হঠাৎ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় জুয়া খেলারত অবস্থায় ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে নগদ ২২ হাজার ৬৩০ টাকা জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- জান খান (৩১), পিতা বিল্লাল খান; আশিক জমাদার (২৭), পিতা লিটু জমাদার; মামুন (৩২), পিতা মৃত রফিক সরদার; রেজাউল বেপারী (৪০), পিতা জলিল বেপারী, গ্রাম পুকুরিয়া; সুজন (৩৫), পিতা মেহের জমাদার, গ্রাম রাজাপুর, থানা ভাঙ্গা; হায়দার মোল্লা (৫০), পিতা নুরুল হক; নিজাম মুন্সি (৩৬), পিতা রহিম মিয়া এবং মিলন মুন্সি (৪০), পিতা আতাহার মুন্সি।

ভাঙ্গা থানার এসআই রামপ্রসাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, শুক্রবার দুপুরে আটক আসামিদের ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, ওই এলাকায় মাঝেমধ্যে জুয়ার আসর বসার অভিযোগ ছিল। পুলিশের এই অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভাঙ্গায় জুয়ার আসর থেকে ৯ জন আটক

প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ