নীলফামারীতে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ) নীলফামারী জেলা শাখার উদ্যোগে নতুন সদস্যদের বরণ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) নীলফামারী শহরের একটি স্থানীয় কমিউনিটি সেন্টারের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন। সাংবাদিকদের পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যেই এ আয়োজন করা হয় বলে আয়োজকরা জানান।
সংগঠনের সভাপতি মো. সোহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুয়েল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই নতুন সদস্যদের ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। পরে উপস্থিত সদস্যরা সাংবাদিকতার নৈতিকতা, পেশাগত দায়িত্ববোধ এবং টেলিভিশন ক্যামেরা জার্নালিস্টদের কাজের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্টরা মাঠপর্যায়ে ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করেন এবং সমাজের নানা বাস্তবতা ও গুরুত্বপূর্ণ ঘটনা দৃশ্যমানভাবে গণমাধ্যমের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরেন। তাই তাদের পেশাগত মর্যাদা রক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করতে সংগঠনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে নতুন সদস্যদের আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, ঐক্য ও সহযোগিতার মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত করে তোলা সম্ভব। তারা সকল সদস্যকে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সংগঠনের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন