ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রোহিঙ্গাদের ২৬ লাখ মার্কিন ডলার সহায়তা দিয়েছে জাপান

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬

রোহিঙ্গাদের ২৬ লাখ মার্কিন ডলার সহায়তা দিয়েছে জাপান
চিত্র : সংগৃহীত

রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে জাপান সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।

বৃহস্পতিবার (৫ মার্চ) ইউএনএইচসিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জাপান সরকার বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। সহায়তার মধ্যে রয়েছে আশ্রয় নির্মাণ সামগ্রী, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং পরিচ্ছন্ন রান্নার চুলা সরবরাহ।

বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি এবং ইউএনএইচসিআর-এর রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইসেনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জাপানের এই সহায়তায় ইউএনএইচসিআর বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরগুলোর একটিতে জরুরি সেবা চালিয়ে যেতে পারছে, যেখানে ১১ লাখ ৮০ হাজারের বেশি রাষ্ট্রহীন রোহিঙ্গা বসবাস করছে।

মিয়ানমারে লক্ষ্যভিত্তিক নিপীড়ন ও সংঘাতের কারণে বাস্তুচ্যুত হওয়া রোহিঙ্গা পরিবারগুলো নিরাপত্তা ও টিকে থাকার জন্য মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। মৌসুমভিত্তিক ভারী বর্ষণ, ঝড়ো হাওয়া ও খরার ঝুঁকিতে থাকা ঘনবসতিপূর্ণ শিবিরগুলোর অধিকাংশ আশ্রয়কেন্দ্র বাঁশ ও ত্রিপল দিয়ে নির্মিত, যা নিয়মিত মেরামতের প্রয়োজন হয়। জাপানের সহায়তায় প্রায় ৩৩০০ পরিবারের জন্য প্রয়োজনীয় মেরামত উপকরণ সরবরাহ করা হবে এবং ৩০০ জন আশ্রয় স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হবে।

এছাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও স্বাস্থ্য পোস্টের মাধ্যমে স্বাস্থ্যসেবা জোরদার করা হবে এবং ১৬২ জন শরণার্থীকে কমিউনিটি স্বাস্থ্যকর্মী হিসেবে সম্পৃক্ত করা হবে। অনুদানটি আত্মনির্ভরশীলতা ও সম্প্রদায়ের অংশগ্রহণমূলক মালিকানা বোধ জোরদার করবে এবং আশার সঞ্চার করবে।

ইউএনএইচসিআরের রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইসেন বলেন, “রোহিঙ্গাদের বাস্তুচ্যুতির নবম বছরে প্রবেশের প্রাক্কালে জাপানের ধারাবাহিক সহায়তা সত্যিই প্রশংসনীয়। বৈশ্বিক সহায়তায় বড় ধরনের কাটছাঁট জীবনরক্ষাকারী কর্মসূচিকে হুমকির মুখে ফেলছে। বাংলাদেশের উদার জনগোষ্ঠীর সঙ্গে অংশীদারত্বে আমাদের শরণার্থীদের মর্যাদা ও কল্যাণ রক্ষা করতে হবে, যতক্ষণ না মিয়ানমারে নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনের পরিবেশ তৈরি হয়।”

রাষ্ট্রদূত সাইদা শিনইচি আশা প্রকাশ করেন যে জাপান সরকারের এই সহায়তা রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, ইউএনএইচসিআরের সঙ্গে এই অংশীদারিত্ব বাস্তব ও ইতিবাচক পরিবর্তন আনবে। রোহিঙ্গা সম্প্রদায়ের আরও নিরাপদ ও স্থিতিশীল ভবিষ্যৎ গড়ে তুলতে জাপান অঙ্গীকারবদ্ধ।”

এই অনুদানের মাধ্যমে ৩২০০০ রোহিঙ্গা পরিবারের জন্য রান্নার চুলা সরবরাহ করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রোহিঙ্গাদের ২৬ লাখ মার্কিন ডলার সহায়তা দিয়েছে জাপান

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ