ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দুর্নীতি মুক্ত উল্লাপাড়া গড়ার আহ্বান

দুদকের ইফতার মাহফিলে বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম

দুদকের ইফতার মাহফিলে বিরোধীদলীয় হুইপ

আজ ৫ মার্চ, রোজ বৃহস্পতিবার, পবিত্র রমজান মাসে উল্লাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও সিরাজগঞ্জ-৬৫ উল্লাপাড়া-৪ আসনের নির্বাচিত এমপি মাওলানা রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব রফিকুল ইসলাম, পরিচালক, দুদক, ঢাকা এবং এ,টি,এম আরিফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। সভার সভাপতির দায়িত্ব পালন করেন ডা. মো. জাহাঙ্গীর হোসেন, সভাপতি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ অনেকে।

প্রধান অতিথির আলোচনায় তিনি বলেন, রমজানের সাথে দুর্নীতি প্রতিরোধের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সুরা বাকারার ১৮৩ নম্বর আয়াতে বলা হয়েছে, “ইয়া আয়ুহাল্লাজিনা আমানু, কুতিবা আলাইকুমুস সিয়াম, কামা কুতিবা আলল্লাজিনা মিন কবলিকুম, লা আল্লাকুম তাত্তাকুন।” অর্থাৎ, হে ঈমানদারগণ, রোজা ফরজ করা হয়েছে তোমাদের উপর, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতীর উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার। তাকওয়া অর্জন বলতে বুঝায় আল্লাহর আদেশ ও নির্দেশ মেনে চলা।

তিনি আরও বলেন, “আমরা যদি তাকওয়া অর্জন করতে পারি, তাহলে সমাজ থেকে স্বয়ংক্রিয়ভাবে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। প্রধানমন্ত্রী দুর্নীতি বন্ধে দৃঢ় অবস্থান ঘোষণা করেছেন। এখন দেখার বিষয় কতটুকু বাস্তবায়ন হয়। তবে আমরা সরকারের সকল ভালো কাজে সার্বিক সহযোগিতা করব, ইনশাআল্লাহ। আমি শপথের পর উপজেলার সকল কর্মকর্তাদের সাথে বসে বলেছি, আমি আপনাদের সকল ভালো কাজে সহযোগিতা করব। আপনারা শুধু সততা ও স্বচ্ছতার সাথে কাজ করুন।”

উল্লাপাড়া বাসীর উদ্দেশ্যে তিনি বলেন, “আমাদের মাঝে দলের, ধর্মের, মতের ও আদর্শের পার্থক্য থাকতে পারে, কিন্তু আমার বিশ্বাস উল্লাপাড়াকে দুর্নীতি মুক্ত করার ক্ষেত্রে কারো কোনো মতভেদ নেই। আসুন আমরা সকলে মিলে দুর্নীতি মুক্ত, মানবিক উল্লাপাড়া গঠন করি।”

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

দুদকের ইফতার মাহফিলে বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ