ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সরানো হচ্ছে ফুটপাত দখলকারী অবৈধ দোকানপাট

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সোনারগাঁয়ে ৫০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সোনারগাঁয়ে ৫০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
চিত্র : সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীদের দুর্ভোগ কমাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এতে দীর্ঘদিনের যানজট নিরসনে স্বস্তি ফিরেছে বলে দাবি করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দিনব্যাপী উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত। এতে সহযোগিতা করে সড়ক ও জনপথ বিভাগ (সওজ), কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ও সোনারগাঁ থানা পুলিশ।

উচ্ছেদ হওয়া অবৈধ স্থাপনাগুলোর মধ্যে ছিল কাঁচাবাজার, ফল ও মিষ্টির দোকান, কাপড় ও জুতার দোকান, চায়ের স্টল, কনফেকশনারি এবং অন্যান্য ভাসমান ব্যবসাপ্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে এসব দোকান মহাসড়কের ফুটপাত ও সওজের জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করছিল।

স্থানীয় পথচারী ও পরিবহনচালকরা জানিয়েছেন, মহাসড়কের দুই পাশে অবৈধ দোকানপাট গড়ে ওঠায় প্রতিদিনই তীব্র যানজট সৃষ্টি হতো। বিশেষ করে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সকাল-সন্ধ্যায় যানবাহনের দীর্ঘ সারি দেখা যেত। এতে যাত্রীদের ভোগান্তি বাড়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পেত। তারা প্রশাসনের এই উদ্যোগকে প্রশংসনীয় মনে করছেন। তবে ভবিষ্যতে যেন নতুন করে অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে, সেদিকে কঠোর নজরদারি প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত জানান, দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী ব্যক্তি সওজের জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিতেন। এতে তারা মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন। এসব অবৈধ স্থাপনার কারণে মহাসড়কে যানজট ও জনদুর্ভোগ চরমে পৌঁছেছিল। জনস্বার্থে এবং ঈদকে সামনে রেখে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, উচ্ছেদের পর যাতে পুনরায় কেউ দখল করতে না পারে, সে জন্য উপজেলা প্রশাসনের একটি পর্যবেক্ষণ টিম নিয়মিত তদারকি করবে। প্রয়োজন হলে আবারও অভিযান চালানো হবে।

অভিযানকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সওজের প্রতিনিধি, কাঁচপুর হাইওয়ে থানা ও সোনারগাঁ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় জনপ্রতিনিধিরাও এ সময় প্রশাসনকে সহযোগিতা করেছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সোনারগাঁয়ে ৫০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ