ঢাকা    শনিবার, ০২ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নৌযুদ্ধে নতুন মোড়

ইরানের জন্য বড় দুঃসংবাদ

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬

ইরানের জন্য বড় দুঃসংবাদ
চিত্র : সংগৃহীত

ভারত মহাসাগরে মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ইরানি নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আইরিস দেনা’ ডুবে গেছে বলে জানা গেছে। ভারত থেকে নৌমহড়া শেষে ফেরার পথে শ্রীলঙ্কা উপকূলের কাছে এই হামলার ঘটনা ঘটে। রয়টার্সের তথ্যমতে, এ হামলায় অন্তত ৮০ জন ইরানি নাবিক প্রাণ হারিয়েছেন।

যদিও মার্কিন প্রশাসন নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করেনি, তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সাবমেরিন হামলার সত্যতা স্বীকার করেছেন। তিনি এটিকে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাব ও সামরিক সক্ষমতার প্রমাণ হিসেবে উল্লেখ করেন। হেগসেথ সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক জলসীমায় নিরাপদ মনে করা ইরানি যুদ্ধজাহাজটিকে একটি মার্কিন সাবমেরিন থেকে টর্পেডো ছুড়ে ডুবিয়ে দেওয়া হয়েছে।

এ ঘটনার একটি সাদাকালো ভিডিও পেন্টাগনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে, যা সাবমেরিনের পেরিস্কোপ থেকে ধারণ করা বলে জানানো হয়। আধুনিক যুদ্ধকৌশলে রণক্ষেত্রের এমন রিয়েল-টাইম দৃশ্য প্রকাশকে নজিরবিহীন বলেও উল্লেখ করা হচ্ছে।

এদিকে শ্রীলঙ্কার কর্তৃপক্ষ জানিয়েছে, ডুবে যাওয়া জাহাজটি থেকে ৩২ জন ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে আরও ১৪৮ জন নাবিক এখনো নিখোঁজ রয়েছেন। বর্তমান পরিস্থিতিতে তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।

গত শনিবার থেকে শুরু হওয়া ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরানের নৌবাহিনীকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে পেন্টাগন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই কোনো মার্কিন সাবমেরিনের মাধ্যমে শত্রু দেশের জাহাজ ডুবিয়ে দেওয়ার প্রথম ঘটনা বলে উল্লেখ করা হয়েছে।

বিষয় : আন্তর্জাতিক MiddleEastCrisis indianocean ussubmarine iran

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ০২ মে ২০২৬

ইরানের জন্য বড় দুঃসংবাদ

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image

ভারত মহাসাগরে মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ইরানি নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আইরিস দেনা’ ডুবে গেছে বলে জানা গেছে। ভারত থেকে নৌমহড়া শেষে ফেরার পথে শ্রীলঙ্কা উপকূলের কাছে এই হামলার ঘটনা ঘটে। রয়টার্সের তথ্যমতে, এ হামলায় অন্তত ৮০ জন ইরানি নাবিক প্রাণ হারিয়েছেন।

যদিও মার্কিন প্রশাসন নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করেনি, তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সাবমেরিন হামলার সত্যতা স্বীকার করেছেন। তিনি এটিকে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাব ও সামরিক সক্ষমতার প্রমাণ হিসেবে উল্লেখ করেন। হেগসেথ সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক জলসীমায় নিরাপদ মনে করা ইরানি যুদ্ধজাহাজটিকে একটি মার্কিন সাবমেরিন থেকে টর্পেডো ছুড়ে ডুবিয়ে দেওয়া হয়েছে।

এ ঘটনার একটি সাদাকালো ভিডিও পেন্টাগনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে, যা সাবমেরিনের পেরিস্কোপ থেকে ধারণ করা বলে জানানো হয়। আধুনিক যুদ্ধকৌশলে রণক্ষেত্রের এমন রিয়েল-টাইম দৃশ্য প্রকাশকে নজিরবিহীন বলেও উল্লেখ করা হচ্ছে।

এদিকে শ্রীলঙ্কার কর্তৃপক্ষ জানিয়েছে, ডুবে যাওয়া জাহাজটি থেকে ৩২ জন ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে আরও ১৪৮ জন নাবিক এখনো নিখোঁজ রয়েছেন। বর্তমান পরিস্থিতিতে তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।

গত শনিবার থেকে শুরু হওয়া ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরানের নৌবাহিনীকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে পেন্টাগন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই কোনো মার্কিন সাবমেরিনের মাধ্যমে শত্রু দেশের জাহাজ ডুবিয়ে দেওয়ার প্রথম ঘটনা বলে উল্লেখ করা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ