ইসরায়েল ও ইরানের মধ্যকার চরম উত্তেজনার মধ্যেই নতুন এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সন্দেহ প্রকাশ করেছেন যে, তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্র তাকে না জানিয়ে পর্দার আড়ালে তেহরানের সঙ্গে গোপন আলোচনা চালাচ্ছে।
ইসরায়েলের প্রভাবশালী গণমাধ্যম ‘চ্যানেল ১২’-এর এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো কিছু গোপন তথ্য সংগ্রহ করেছে, যেখানে ইঙ্গিত পাওয়া গেছে যে ট্রাম্প প্রশাসন এবং ইরান সরকারের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে যোগাযোগ চলছে। এই তথ্য প্রকাশের পর তেল আবিবে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
এ পরিস্থিতিতে নেতানিয়াহু সরাসরি হোয়াইট হাউসের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইসরায়েলি সরকারের আশঙ্কা, চলমান সামরিক অভিযানের লক্ষ্য পূর্ণ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র হয়তো ইরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছে যেতে পারে। বিশ্লেষকদের মতে, এমনটি হলে তা ইসরায়েলের নিরাপত্তা কৌশলের জন্য বড় ধরনের ধাক্কা হতে পারে।
এখন নজর রয়েছে, ওয়াশিংটন এই অভিযোগের প্রেক্ষিতে কী প্রতিক্রিয়া জানায়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন