শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের অর্থায়নে এবং সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের তত্ত্বাবধানে হিজরী ১৪৪৭ সালের হিফজুল কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গত ৩ মার্চ বিকাল চারটায় রাজধানীর উত্তরায় হোটেল ভিস্তানায় এই অনুষ্ঠান আয়োজিত হয়।
দেশের বিভিন্ন জেলার ১৫৩টি মাদ্রাসা ও এতিমখানা থেকে ১০ পারা, ১৫ পারা ও ৩০ পারা গ্রুপে মোট ৮৪৮ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেন। বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে চারটি কেন্দ্রের মোট ৩৬ জন বিজয়ীকে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল-বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর ফয়সাল আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের বৈদেশিক সাহায্য শাখার প্রধান রাশেদ আল-মিল আয্ যিআবি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন