কুয়েতের মুবারক আল-কাবির বন্দর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে দেশটির আঞ্চলিক জলসীমার বাইরে একটি তেলবাহী ট্যাংকারে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি ইউকেএমটিও জানায়, বিস্ফোরণের পর জাহাজের একটি কার্গো ট্যাংক থেকে তেল সাগরে ছড়িয়ে পড়েছে, তবে আগুন লাগেনি এবং সব ক্রু নিরাপদ আছেন। বিস্ফোরণের পরপরই একটি ছোট নৌযানকে দ্রুত এলাকা ত্যাগ করতে দেখা গেছে বলেও ইউকেএমটিও জানিয়েছে। তবে বিস্ফোরণের কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন