ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬

চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য

শিক্ষা ভিসার মাধ্যমে আশ্রয় আবেদন বেড়ে যাওয়ায় আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার ও সুদানের শিক্ষার্থীদের ভিসা প্রদান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। খবরটি প্রকাশ করেছে আল-জাজিরা।

এক বিবৃতিতে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উল্লিখিত চার দেশের শিক্ষার্থীদের ভিসা আর দেওয়া হবে না। এছাড়া আফগান নাগরিকদের জন্য কর্মভিসাও স্থগিত করা হবে।

হোম অফিসের তথ্যমতে, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে এই চার দেশের শিক্ষার্থীদের আশ্রয় আবেদন ৪৭০ শতাংশের বেশি বেড়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেছেন, যুদ্ধ ও নিপীড়ন থেকে পালিয়ে আসা মানুষকে ব্রিটেন সবসময় আশ্রয় দেবে, তবে ভিসা ব্যবস্থার অপব্যবহার অনুমোদিত নয়।

নতুন প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের শরণার্থী সুবিধা গ্রহণের ক্ষেত্রেও কঠোর মানদণ্ড আরোপ করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

শিক্ষা ভিসার মাধ্যমে আশ্রয় আবেদন বেড়ে যাওয়ায় আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার ও সুদানের শিক্ষার্থীদের ভিসা প্রদান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। খবরটি প্রকাশ করেছে আল-জাজিরা।

এক বিবৃতিতে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উল্লিখিত চার দেশের শিক্ষার্থীদের ভিসা আর দেওয়া হবে না। এছাড়া আফগান নাগরিকদের জন্য কর্মভিসাও স্থগিত করা হবে।

হোম অফিসের তথ্যমতে, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে এই চার দেশের শিক্ষার্থীদের আশ্রয় আবেদন ৪৭০ শতাংশের বেশি বেড়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেছেন, যুদ্ধ ও নিপীড়ন থেকে পালিয়ে আসা মানুষকে ব্রিটেন সবসময় আশ্রয় দেবে, তবে ভিসা ব্যবস্থার অপব্যবহার অনুমোদিত নয়।

নতুন প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের শরণার্থী সুবিধা গ্রহণের ক্ষেত্রেও কঠোর মানদণ্ড আরোপ করা হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ