ইরানে প্রায় তিনশটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযন্ত্র ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় আইডিএফ জানায়, একই সঙ্গে লেবাননের একাধিক লক্ষ্যবস্তুতেও হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শত শত যুদ্ধবিমান ও সামরিক বিমান একযোগে ইরান ও লেবাননে বহু স্থাপনায় আঘাত হেনেছে।
আইডিএফ আরও জানায়, প্রতিরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ইসরাইলি বিমান বাহিনী ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ধারাবাহিক হামলা অব্যাহত রেখেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন