ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের সংঘর্ষে মো. সাবেদ (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরেকজন মোটরসাইকেল আরোহী মো. সামির (২৪) গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনা সোমবার ২ মার্চ সকাল ৮টার দিকে ষোলঘর ইউনিয়নের ওমপাড়া এলাকায় ঘটে।

নিহত সাবেদ নারায়ণগঞ্জের মো. মতিনের ছেলে। আহত সামিরের বাড়িও একই জেলায়। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেলটি ওমপাড়া এলাকা অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়ে। এতে চালক সাবেদ ঘটনাস্থলেই নিহত হন এবং আরোহী সামির গুরুতর আহত হন।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করেছেন। নিহত সাবেদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের সংঘর্ষে মো. সাবেদ (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরেকজন মোটরসাইকেল আরোহী মো. সামির (২৪) গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনা সোমবার ২ মার্চ সকাল ৮টার দিকে ষোলঘর ইউনিয়নের ওমপাড়া এলাকায় ঘটে।

নিহত সাবেদ নারায়ণগঞ্জের মো. মতিনের ছেলে। আহত সামিরের বাড়িও একই জেলায়। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেলটি ওমপাড়া এলাকা অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়ে। এতে চালক সাবেদ ঘটনাস্থলেই নিহত হন এবং আরোহী সামির গুরুতর আহত হন।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করেছেন। নিহত সাবেদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ