ইরানের পাল্টা হামলার প্রেক্ষাপটে ইসরায়েলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় দেশটি থেকে নিজ নাগরিকদের সরিয়ে নিতে অক্ষমতার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, দখলকৃত জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদের জানায় যে, বর্তমান পরিস্থিতিতে তাদের সরিয়ে নিতে সহায়তা করার মতো অবস্থায় তারা নেই।
অনলাইনে প্রকাশিত এক নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস মিসরের সঙ্গে তাবা সীমান্ত ক্রসিং ব্যবহার করে দেশত্যাগের একটি বিকল্প পথের তথ্য দিয়েছে। সেখানে উল্লেখ করা হয়, ইসরায়েলের পর্যটন মন্ত্রণালয় পরিচালিত শাটল বাসের মাধ্যমে সীমান্তে পৌঁছানো সম্ভব। তবে এ পথ ব্যবহার করলে যুক্তরাষ্ট্র সরকার ভ্রমণকারীদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না বলেও সতর্ক করা হয়েছে।
দূতাবাস আরও জানায়, যারা এই ব্যবস্থার মাধ্যমে ইসরায়েল ছাড়তে চান, তাদের আগে পর্যটন মন্ত্রণালয়ের নির্ধারিত ‘উদ্বাসন ফরম’ পূরণ করে নিবন্ধন করতে হবে। বর্তমান পরিস্থিতিতে নিজ দায়িত্বে নিরাপদ বিকল্প খোঁজার পরামর্শ দেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন