ইরানে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় অন্তত ৯৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮৫ জন বেসামরিক নাগরিক এবং ১১ জন সেনাসদস্য রয়েছেন। এই তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা Human Rights Activists News Agency (HRANA)।
সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি যৌথ হামলা শুরু হওয়ার পর থেকে ইরানে মোট বেসামরিক নিহতের সংখ্যা অন্তত ৭৪২ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ১৭৬ জন শিশু রয়েছে।
এর আগে ইরানি Red Crescent Society সোমবার (২ মার্চ) জানিয়েছিল, মোট নিহতের সংখ্যা ৫৫৫। তবে আল জাজিরা এই পরিসংখ্যান স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।
এইচআরএএনএ জানিয়েছে, গতকালের হামলায় ইরানের বিভিন্ন অবকাঠামো লক্ষ্যবস্তু ছিল। এর মধ্যে কয়েকটি সামরিক ঘাঁটি, দুটি আবাসিক এলাকা এবং বন্দর আব্বাসে অবস্থিত গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর শহিদ বাহোনার পিয়ার অন্তর্ভুক্ত।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন