রাঙামাটির বরকল উপজেলায় অভিযান চালিয়ে একটি দেশীয় একনালা বন্দুক উদ্ধার করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, ০১ মার্চ ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে ৪৫ বিজিবির বরকল ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. ইয়াসিন হোসেনের নেতৃত্বে ১৮ সদস্যের একটি টহল দল বরকল উপজেলার শিলপাটা ছড়া এলাকার লোকমান টিলা সংলগ্ন হালিমের তরমুজ বাগানের কাছে (জিআর–৩২০৩০৭) অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ঘটনাস্থল থেকে একটি দেশীয় একনালা বন্দুক মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটির আনুমানিক সিজার মূল্য ১৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় সিজার প্রতিবেদন প্রস্তুত করে বরকল থানায় জমা দেওয়া হয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও চোরাচালান রোধে নিয়মিত টহল ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন