মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংঘাত আরও বিস্তৃত আকার নিচ্ছে। ইরান থেকে সৌদি আরব, সাইপ্রাস, কুয়েত, লেবানন, ইরাক, বাহরাইন পর্যন্ত একের পর এক হামলা, বিস্ফোরণ ও সতর্ক সংকেতে নতুন করে বাড়ছে উদ্বেগ। সোমবার (২ মার্চ) সন্ধ্যা পর্যন্ত সর্বশেষ পরিস্থিতির এক নজর:
ইরানে ব্যাপক প্রাণহানি: রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইরানের ১৩১টি এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় এ পর্যন্ত অন্তত ৫৫৫ জন নিহত হয়েছেন।
সৌদিতে তেল শোধনাগারে আগুন: সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুটি ড্রোন আকাশে ধ্বংস করার পর সেগুলোর ধ্বংসাবশেষ রাস তানুরা তেল শোধনাগারে পড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শোধনাগারটির কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে।
সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে হামলা: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী কুপার জানিয়েছেন, সাইপ্রাসে অবস্থিত একটি ব্রিটিশ সামরিক ঘাঁটির রানওয়েতে একটি ড্রোন আঘাত হেনেছে।
কুয়েতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত: কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে একাধিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে সকল ক্রু জীবিত আছেন।
লেবাননে ইসরায়েলি হামলা: লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন।
বাহরাইনে মার্কিন সতর্কবার্তা: বাহরাইনে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, বিপক্ষ শক্তি মার্কিন নাগরিকদের ওপর হামলার পরিকল্পনা করছে।
ইরাকে হামলা: বাগদাদের দক্ষিণে জুরফ আল-সাখর এলাকায় ইরান সমর্থিত আধা-সামরিক গোষ্ঠী 'কাতায়েব হিজবুল্লাহর' অবস্থান লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে আল জাজিরা জানিয়েছে।
এরবিলে বিস্ফোরণ: আল জাজিরা আরাবিকের প্রতিনিধিরা ইরাকের এরবিলে শক্তিশালী বিস্ফোরণের খবর দিয়েছেন।
উপসাগরীয় দেশগুলোতে আতঙ্ক: বাহরাইনে সতর্ক সংকেত বেজে উঠেছে। আবুধাবি ও দোহায় বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন