ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইরান ইস্যুতে প্রথমবার সংবাদ সম্মেলনে পেন্টাগন প্রধান

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০২ মার্চ ২০২৬

ইরান ইস্যুতে প্রথমবার সংবাদ সম্মেলনে পেন্টাগন প্রধান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের বিষয়ে সোমবার সকালে সংবাদ সম্মেলন করেছেন পেন্টাগনের প্রধান পিট হেগসেথ। শনিবার অভিযান শুরুর পর কোনো জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার এটিই ছিল প্রথম আনুষ্ঠানিক ব্রিফিং।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক ঘোষণায় পেন্টাগন জানিয়েছিল, সোমবার স্থানীয় সময় সকাল ৮টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনও উপস্থিত ছিলেন।

এদিকে হোয়াইট হাউস রবিবার জানায়, সামরিক অভিযানের অগ্রগতি নিয়ে আইনপ্রণেতাদের অবহিত করতে মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে সঙ্গে নিয়ে কংগ্রেসে যাবেন হেগসেথ।

বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি ইতোমধ্যে অভিযোগ করেছে, অভিযান শুরুর আগে তাদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। দলটির এই অভিযোগ ট্রাম্প প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ বাড়াচ্ছে।

উল্লেখ্য, শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী ইরানে যৌথ হামলা চালায়। রবিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করে, তেহরানে হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইরান ইস্যুতে প্রথমবার সংবাদ সম্মেলনে পেন্টাগন প্রধান

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের বিষয়ে সোমবার সকালে সংবাদ সম্মেলন করেছেন পেন্টাগনের প্রধান পিট হেগসেথ। শনিবার অভিযান শুরুর পর কোনো জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার এটিই ছিল প্রথম আনুষ্ঠানিক ব্রিফিং।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক ঘোষণায় পেন্টাগন জানিয়েছিল, সোমবার স্থানীয় সময় সকাল ৮টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনও উপস্থিত ছিলেন।

এদিকে হোয়াইট হাউস রবিবার জানায়, সামরিক অভিযানের অগ্রগতি নিয়ে আইনপ্রণেতাদের অবহিত করতে মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে সঙ্গে নিয়ে কংগ্রেসে যাবেন হেগসেথ।

বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি ইতোমধ্যে অভিযোগ করেছে, অভিযান শুরুর আগে তাদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। দলটির এই অভিযোগ ট্রাম্প প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ বাড়াচ্ছে।

উল্লেখ্য, শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী ইরানে যৌথ হামলা চালায়। রবিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করে, তেহরানে হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ