লেবাননের দক্ষিণাঞ্চলে ৫০টির বেশি গ্রাম ও শহরের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। সোমবার (২ মার্চ ২০২৬) ইসরায়েলি সামরিক বাহিনী এই সতর্কবার্তা জারি করে চিহ্নিত এলাকার বাসিন্দাদের অন্তত এক হাজার মিটার দূরে খোলা জায়গায় সরে যেতে বলেছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, বাসিন্দাদের নিজেদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে অন্তত এক হাজার মিটার দূরে খোলা স্থানে সরে যেতে হবে। সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়েছে, কেউ যদি হিজবুল্লাহর সদস্যদের কাছাকাছি বা তাদের স্থাপনা বা সামরিক সরঞ্জামের কাছাকাছি অবস্থান করেন, তাহলে তারা নিজের জীবন ঝুঁকিতে ফেলছেন।
একই দিন লেবাননের রাজধানী বৈরুতসহ দেশটির বিভিন্ন প্রান্তে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুগুলোতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহও পাল্টা রকেট হামলা চালিয়েছে বলে জানা গেছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থা জানিয়েছে, সাম্প্রতিক হামলায় লেবাননে ইতোমধ্যে লক্ষাধিক মানুষ ঘরছাড়া হয়েছেন।
মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে লেবাননেও পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে। ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুর পর হিজবুল্লাহ তার প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলা তীব্র করেছে। পাল্টাপাল্টি হামলায় সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং মানবিক সংকট ক্রমেই গভীর হচ্ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন