ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, এক সপ্তাহে বাড়ল ৯ হাজার ৮৫৬ টাকা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০২ মার্চ ২০২৬

দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, এক সপ্তাহে বাড়ল ৯ হাজার ৮৫৬ টাকা

দেশের বাজারে সোনার দাম আরও এক দফা বৃদ্ধি পেয়ে নতুন রেকর্ড স্পর্শ করেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিট থেকে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ২ লাখ ৬৫ হাজার ৪১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন মূল্য নিশ্চিত করেছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারিত হয়েছে ২ লাখ ৫৩ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ১৭ হাজার ১২৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৭৭ হাজার ৭০১ টাকা।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ২২ ক্যারেটের সোনার দাম ২ হাজার ২১৬ টাকা এবং ২১ ফেব্রুয়ারি ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়েছিল। অর্থাৎ মাত্র এক সপ্তাহের ব্যবধানে তিন দফায় ভালো মানের সোনার দাম ভরিতে মোট ৯ হাজার ৮৫৬ টাকা বৃদ্ধি পেল।

সোনার পাশাপাশি এবার রুপার দামও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাজুস। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৬ হাজার ৮৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেট ও ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা বাড়িয়ে যথাক্রমে ৬ হাজার ৫৩২ টাকা ও ৫ হাজার ৫৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির রুপার দামও ১১৭ টাকা বেড়ে ৪ হাজার ১৯৯ টাকায় দাঁড়িয়েছে।

বাজারসংশ্লিষ্টরা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং স্থানীয় সরবরাহ সংকটের কারণেই সোনার দাম এভাবে ঊর্ধ্বমুখী হচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক অনিশ্চয়তা আরও বাড়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা আন্তর্জাতিক বাজারে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে দেশীয় বাজারে। ক্রমাগত দাম বাড়ার ফলে সাধারণ ক্রেতাদের মধ্যে অলঙ্কার কেনার ব্যাপারে কিছুটা অনাগ্রহ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন জুয়েলারি শিল্পের উদ্যোক্তারা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, এক সপ্তাহে বাড়ল ৯ হাজার ৮৫৬ টাকা

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ